দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে কটাক্ষের শিকার হয়েছে। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি। সম্প্রতি শ্রীলঙ্কা ভ্রমণে গিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে ছবি শেয়ার করে তীব্র কটাক্ষের শিকার হন তিনি।
তার শেয়ার করা ছবিতে দেখা যায়, অভিনেত্রীর পরণে রয়েছে কালো টি-শার্ট ও ছোট প্যান্ট। মিষ্টি হাসি নিয়ে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি।
এই ছবি নেটদুনিয়ায় পোস্ট করার পর মুহূর্তেই কমেন্ট বক্সে শুরু হয়ে যায় আলোচনা-সমালোচনার ঝড়। বিশেষ করে কালো টি-শার্ট ও ছোট প্যান্টে ধরা দেওয়ার কারণেই কটাক্ষের মুখে পড়েছেন তিনি।
কে জে রাতুল নামে একজন লিখেছেন, ‘আপনাকে খুব ভালো লাগে। পছন্দও করি। শালীন পোশাকেই আপনাকে অনেক ভালো লাগে। ছোট পোশাকে নয়। আসা করি পছন্দের মানুষ থেকে অপছন্দের তালিকায় যাবেন না।’
ফারিম মিহা নামের একজন মন্তব্য করেছেন, ‘এটাই আসল রূপ, দেশে থাকলে শুধু ভণ্ডামি করে।’
অন্য একজন লিখেছেন, ‘আপা দেখি হাফ প্যান্ট পরে।’
দেবদাস নামের এক নেটিজেনের ভাষ্য, ‘এই হইছে এদের আসল পরিচয়, এদের নষ্টামি দেখলে মনটা কয় বাকিটা ইতিহাস।’
আরএ