• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

আমি আগের চেয়ে অনেক শান্ত ও পরিপক্ব: মাহি

বিনোদন ডেস্ক
  ২০ অক্টোবর ২০২৫, ১২:২৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

সব মিলিয়ে সিনেমার বাইরে এক নতুন জীবনের গল্প লিখছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি এই অভিনেত্রীর দেওয়া এক অপ্রত্যাশিত খবরে সরব দেশের চলচ্চিত্র অঙ্গন। আবারও পর্দায় ফিরছেন মাহি! নির্বাচন পর্বে দেওয়া নিজের কথার পর এই ফিরে আসা যেন এক চমক, যা বিস্মিত করেছে ভক্ত থেকে চলচ্চিত্র বিশ্লেষক সবাইকে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

২০২৪ সালের জানুয়ারির জাতীয় নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন মাহি।

ভোটের মাঠে ব্যস্ত সেই সময়ে তিনি বলেছিলেন, ‘আমি আর সিনেমায় ফিরব না, এখন থেকে মানুষের সেবা করব।’

গত দেড় বছরের ব্যবধানে পরিস্থিতি ঘুরে গেছে পুরোপুরি। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে মাহিকে নিয়ে তাদের নতুন সিনেমার। নাম ‘অন্তর্যামী’।

সিনেমাটি পরিচালনা করবেন সৈকত নাসির। মাহিয়া মাহিও তার সামাজিক মাধ্যম ফেসবুক আইডি ও নিজের অফিসিয়াল পেজে নতুন সিনেমার পোস্টার প্রকাশ করে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। সেখানে তিনি লিখেছেন–‘প্রতিজ্ঞা ভাঙতে হয়, যখন ভেতরের শিল্পীটা হারিয়ে যেতে চায় না। আমি ফিরছি, নিজের জন্য, সিনেমার জন্য।’

মাহির এই ফিরে আসা নিয়ে চলচ্চিত্র অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন, এটি মাহির দ্বিতীয় ইনিংসের সূচনা, কেউ আবার মনে করছেন, নির্বাচনী ব্যর্থতার পর নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা এটি। তবে সবাই একমত, মাহি যদি সত্যিই ‘অন্তর্যামী’-এর চরিত্রে নতুন রূপে হাজির হন, তবে এটি ঢালিউডে নারীকেন্দ্রিক সিনেমার জন্য বড় একটি দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।

সর্বশেষ ২০২৩ সালে মুক্তি পায় মাহি অভিনীত ‘রাজকুমার’, যেখানে তিনি অভিনয় করেছিলেন শাকিব খানের মায়ের চরিত্রে; যা তার ক্যারিয়ারে ভিন্নধর্মী একটি অধ্যায়। এরপর ঘোষিত কয়েকটি সিনেমার কাজ শুরু না হওয়ায় মাহি কার্যত চলচ্চিত্র থেকে দূরেই ছিলেন। এরপর ২০২৪ সালের জুনে তিনি দেশ ছেড়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে।

অনেকে ধরে নিয়েছিলেন, মাহির এটাই স্থায়ী প্রস্থান। কিন্তু সেই দেশ থেকেই শুরু হচ্ছে তার নতুন অধ্যায় ‘অন্তর্যামী’। মাহিয়া মাহি বলেন, ‘আমি এখন আগের চেয়ে অনেক শান্ত, পরিপক্ব। এই সিনেমায় আমি শুধু অভিনয় করব না, নিজের ভেতরের শক্তিটাকেও খুঁজে পাব।’

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ জানিয়েছেন, এটি হবে একেবারে ভিন্নধর্মী নারীপ্রধান সিনেমা। তার ভাষ্যে, ‘এবার মাহি ফিরছে লেডি অ্যাকশন হিরো হিসেবে। পুরো গল্পটি ঘুরবে মাহি ও ৯ বছরের এক শিশুকে ঘিরে। এখানে কোনো নায়ক নেই। বরং একজন নারীর টিকে থাকার লড়াই, সাহস আর মানবিকতার গল্প ফুটে উঠবে।’

জানা গেছে, এর আগে মাহিয়া মাহি অভিনীত ‘অগ্নি ২’-এর গল্প যেখানে শেষ হয়েছিল, ‘অন্তর্যামী’ শুরু সেখান থেকেই। এটি হবে এক্সট্রিম সারভাইভাল অ্যাকশন মুভি। ‘অগ্নি’র চেয়েও অনেক বেশি চ্যালেঞ্জিং।

আরএ

  • বিনোদন
  • মাহিয়া মাহি
এ সম্পর্কিত আরও খবর
পিরোজপুরে বিনোদন সীমিত দুটি সেতুতে, ঈদের আনন্দে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
পিরোজপুরে বিনোদন সীমিত দুটি সেতুতে, ঈদের আনন্দে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
ঈদের তৃতীয় দিনেও বিনোদন কেন্দ্রগুলোয় উপচে পড়া ভিড়
ঈদের তৃতীয় দিনেও বিনোদন কেন্দ্রগুলোয় উপচে পড়া ভিড়
চিত্রনায়িকা মাহিয়া মাহির রহস্যময় পোস্ট
চিত্রনায়িকা মাহিয়া মাহির রহস্যময় পোস্ট
ঈদের দ্বিতীয় দিনেও জমে উঠেছে বিনোদন কেন্দ্রগুলো
ঈদের দ্বিতীয় দিনেও জমে উঠেছে বিনোদন কেন্দ্রগুলো
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।