দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন। যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই তারকা অভিনয় করছেন নতুন সিনেমা ‘অন্তর্যামী’-তে। সিনেমাটি পরিচালনা করবেন সৈকত নাসির।
মাহি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন ফেসবুকে দেওয়া একটি পোস্টের মাধ্যমে। জানা গেছে, ‘অন্তর্যামী’-এর শুটিং শুরু হবে ২০২৬ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে, এরপর এর দৃশ্যধারণ হবে থাইল্যান্ড ও বাংলাদেশে।
সিনেমাটিতে মাহিকে দেখা যাবে লেডি অ্যাকশন চরিত্রে, যা তার ভক্তদের জন্য এক নতুন চমক হিসেবে ধরা হচ্ছে। ছবিটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন কলকাতার খ্যাতনামা অ্যাকশন ডিরেক্টর বাবা যাদব।
অভিনয়ের পাশাপাশি একসময় রাজনীতিতেও যুক্ত হয়েছিলেন মাহি। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি জানিয়েছিলেন, অভিনয় ছেড়ে দেবেন। তবে নির্বাচনে পরাজয়ের পর আবারও চলচ্চিত্রে ফেরার ইচ্ছা প্রকাশ করেন।
এরপর দীর্ঘদিন তাকে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি। চলতি বছরের জুনে নীরবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মাহি। সেখান থেকেই নতুন উদ্যমে বড় পর্দায় ফিরছেন তিনি।
জে আই