দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া, যাকে ‘রিপন ভিডিও’ নামেও চেনে মানুষ, সম্প্রতি সামাজিক মাধ্যমে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন। বিজ্ঞাপন, সিনেমার প্রচারণাসহ বিভিন্ন কাজে যুক্ত হলেও তার পরিবারের সঙ্গে সম্পর্কের বিষয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।
বেসরকারি এক টেলিভিশনের অনুসন্ধানে দেখা গেছে, রিপনের মা অভিযোগ করেছেন যে ছেলে এখন তার গরিব বাবা-মায়ের পরিচয় দিতে লজ্জা পান। পুরনো ভাঙা বাড়ি ছেড়ে তিনি আলাদা পাকা বাড়ি নির্মাণ করেছেন এবং স্ত্রী ও সন্তান নিয়ে সেখানে থাকেন। তারা ভরণপোষণ পান না।
রিপনের মা বলেন, ‘খুব কষ্ট করে মানুষ করেছি। কিন্তু এখন পরিচয় দেয় না। আমরা গরিব। পরিচয় দিলে ওর মান-সম্মান নষ্ট হতে পারে। আমরা শুধু চাই আল্লাহ যেন তাকে সুস্থ ও বড় রাখেন।’
রিপনের বাবা জানান, প্রথমে তারা একসাথে ভিডিও বানাতেন, পরে রিপন অন্যদের সঙ্গে কাজ শুরু করায় এখন তার ভিডিও দেখেন না। ছেলে ভরণপোষণ দেন না, তবে মাঝে মাঝে খোঁজখবর নেন।
অন্যদিকে, রিপন মিয়া পরিবার ও স্ত্রী-সন্তানের বিষয়ে নিজের বক্তব্যে দাবি করেছেন, যাকে তার স্ত্রী বলা হচ্ছে তিনি আসলে তার বড় ভাইয়ের স্ত্রী। সম্প্রতি তিনি ফেসবুকে সাংবাদিকদের অনুমতি ছাড়া ঘরে প্রবেশ করে ভিডিও করার অভিযোগও করেছেন।
পরিস্থিতি যতই বিতর্কিত হোক, রিপনের মা তার জন্য দোয়া করতে ছাড়ছেন না।
এমএস/