• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

চারুকলার বকুলতলায় হবে শরৎ উৎসব

বিনোদন ডেস্ক
  ১১ অক্টোবর ২০২৫, ১৯:৩১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উদ্যোগে সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ ও ডাকসুর সহযোগিতায় চালুকলা অনুষদের বকুলতলায় আগামী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শরৎ উৎসব ১৪৩২ অনুষ্ঠিত হবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (১১ অক্টোবর) ঢাবির চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রতিষ্ঠালগ্ন থেকেই এ দেশের শিল্প-সংস্কৃতির মূল্যবোধ ও ঐতিহ্যকে লালন করে আসছে। সেইসঙ্গে সাংস্কৃতিক অঙ্গনের সব প্রতিষ্ঠানকে দেশের শিল্প, সাহিত্য ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার ক্ষেত্রে উৎসাহ প্রদানসহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এর ধারাবাহিকতায় বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে উৎসব আয়োজনের জন্য চারুকলার প্রাঙ্গণ (বকুলতলা) ব্যবহারের অনুমতি দিয়ে থাকে অনুষদ কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেই রীতি অনুযায়ী সত্যেন সেন শিল্পীগোষ্ঠী শরৎ উৎসব পালনের জন্য চারুকলা অনুষদের বকুলতলা ব্যবহারের আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে উৎসব পালনের অনুমতি দেয়া হয়। কিন্তু গত ৯ অক্টোবর ফ্যাসিবাদবিরোধী লেখক, সাংবাদিক ও শিল্পীসমাজ সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ চারুকলা অনুষদে দাখিল করে। তারা অভিযোগে উল্লেখ করেন, আয়োজক কর্তৃপক্ষের মধ্যে ফ্যাসিবাদের দোসর চিহ্নিত ব্যক্তিরা রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়োজক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকারের ঘনিষ্ঠ ‘কালচারাল ফ্যাসিস্ট’ হিসেবে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ, ছবি ও তথ্য চারুকলা কর্তৃপক্ষের কাছে আসে। এর পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অনুষ্ঠানটি তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়।

আরও পড়ুন

হিজাব পরে কটাক্ষের শিকার দীপিকা

উল্লেখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় চারুকলা অনুষদ কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। ডিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর আয়োজকদের বিষয়ে অনুসন্ধান ও যাচাই-বাছাই করা হয়। অনুসন্ধানে দেখা যায়, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী শরৎ উৎসব আয়োজনের অনুমতির জন্য আবেদন করার সময় একাধিক গুরুত্বপূর্ণ তথ্য গোপন রেখেছিল। তাদের বিগত ফ্যাসিবাদী শাসনামলের বিতর্কিত কর্মকাণ্ড পর্যালোচনা শেষে শরৎ উৎসব ১৪৩২-এর জন্য প্রদত্ত অনুমতি বাতিলের সিদ্ধান্ত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ যেহেতু এ দেশের ঋতুভিত্তিক সব অনুষ্ঠানের মূল্যবোধকে ধারণ করে, সেহেতু এ মর্মে সিদ্ধান্ত হয়, আগামী ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে, চারুকলা অনুষদের তত্ত্বাবধানে এবং বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ ও ডাকসুর সহযোগিতায় অনুষদের বকুলতলায় শরৎ উৎসব ১৪৩২ অনুষ্ঠিত হবে।

কে

  • শরৎ উৎসব
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।