দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জি ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে। দাম্পত্য জীবন নিয়ে তাদের ব্যক্তিগত মন্তব্য ও সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবি নতুন করে গুঞ্জন তৈরি করেছে।
সম্প্রতি মিথিলা একটি পডকাস্টে বলেছেন, ২০২৪ সালের জুলাইয়ের পর থেকে তিনি কলকাতায় যাননি এবং তার ভিসাও নেই। এই মন্তব্যে অনেক নেটিজেন প্রশ্ন তুলেছেন, সৃজিতের সঙ্গে তার সম্পর্ক কি সমস্যায়? পডকাস্টের সঞ্চালক সরাসরি জানতে চেয়েছিলেন, সৃজিত এখনও তার স্বামী কিনা। মিথিলা কৌশলীভাবে জানান, ‘পাসপোর্টে তার নামও রয়েছে, তাই হ্যাঁ, তিনি এখনও আমার হাজবেন্ড।’
একই সময়, সামাজিক মাধ্যমে সৃজিত সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে পূজা মণ্ডপে থাকা ছবি শেয়ার করেছেন। ছবি ও উপস্থিতি নতুন করে সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি করেছে। ছবিতে দুইজনকে ম্যাচিং পোশাকে দেখা গেছে। তবে বন্ধুত্ব বা পেশাগত কারণে ছবি শেয়ার করা হয়েছে কিনা, সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই।
মিথিলার সরল অথচ রহস্যময় মন্তব্য ও সৃজিতের সামাজিক মাধ্যম কর্মকাণ্ড মিলিয়ে বিনোদন পাড়ায় তাদের দাম্পত্য জীবনের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভক্তরা এখন অপেক্ষায় রয়েছেন, এই দম্পতির সম্পর্ক কোন দিকে মোড় নেবে।
এমএস/