দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শুরু হয়েছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান নতুন সিনেমা ‘সোলজার’-এর শুটিং। আর এই ছবিতেই প্রথমবারের মতো শাকিবের সঙ্গে এক পর্দায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদকে। তাও আবার খলনায়ক চরিত্রে।
এবার তাকে এক নতুন রূপে আবিষ্কার করার অপেক্ষায় দর্শকরা।
দেশপ্রেম ও অ্যাকশন নির্ভর গল্পে ‘সোলজার’ পরিচালনা করছেন সাকিব ফাহাদ।
শাকিব খানকে নতুনভাবে উপস্থাপন করা হবে সোলজারে যেখানে তিনি দেশের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে উঠবেন-এমনটাই প্রত্যাশা নির্মাতার।
অন্যদিকে দীর্ঘ অভিনয় জীবনে নানা চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তৌকীর। তবে এবারই প্রথম সিনেমায় তিনি হাজির হচ্ছেন খলনায়কের চরিত্রে।
সব মিলিয়ে শাকিব–তৌকীর যুগলবন্দি হয়ে উঠেছে সিনেমাপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ। তবে ‘সোলজার’ কি আসলেই পারবে দর্শকের প্রত্যাশা ছুঁতে? তা জানারই অপেক্ষায় সিনেপ্রেমীরা।
কে