• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

জন্মদিনে মন ভালো নেই জাহিদ হাসানের

বিনোদন ডেস্ক
  ০৪ অক্টোবর ২০২৫, ১৫:৪১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অভিনেতা জাহিদ হাসান নব্বই দশকে অভিনয় জীবনের শুরু করে খুব অল্প দিনের মধ্যেই দর্শকপ্রিয় হয়ে উঠেন। বহু নাটক ও টেলিছবিতে ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

১৯৬৭ সালের আজকের (৪ অক্টোবর) দিনে জন্মেছেন তিনি। তবে জানা গেছে, জন্মদিনের দিন নাকি অভিনেতার মনের অবস্থা ভালো নয়।

সে কারণ হিসেবে জাহিদ হাসান জানান, বিশ্বের বিভিন্ন স্থানে বিরাজমান অস্থিরতা প্রসঙ্গে। অনেক দেশের মানুষ অশান্তিতে আছে। এসবের প্রভাব তার মনের ওপর পড়েছে। বিশেষ করে ফিলিস্তিনের গাজায় হামলার শিকার মানুষের জন্য আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি।

জাহিদ হাসান বলেন, ‘এই বয়সে এসে জন্মদিনের সময় একটা কথাই মনে হয়, সবাই যেন একসঙ্গে ভালো থাকি। কিন্তু চারদিকে চেয়ে দেখি পৃথিবীজুড়ে অশান্তি। এই যেমন গাজা যুদ্ধে আক্রান্ত। ফিলিস্তিনের মানুষের অবস্থা দেখে আমার কিছু ভালো লাগে না।’

এবারের জন্মদিনে প্রত্যাশা সম্পর্কে তিনি বলেন, ‘আমি চাই দেশের সবাই মিলে ভালো থাকতে। যেন আমি ভালো থাকি, পরিবার নিয়ে ভালো থাকি। দেশটা ভালো থাকুক। সবাই ভালো থাকুক। একা একা আসলে কোনোভাবেই ভালো থাকা যায় না। একা রাস্তায় বের হলাম, কিন্তু রাস্তায় কেউ নেই, তাহলে কিন্তু ভালো লাগবে না। সবাই মিলে ভালো থাকলে ভালো লাগে। আল্লাহ যেন সামনের দিনগুলোতে সুস্বাস্থ্য দান করেন। সুবুদ্ধি দান করেন। ভালো ভালো কাজ করার তৌফিক দান করেন। মানুষকে যেন সহযোগিতার সুযোগ করে দেন। এটাই আমার এখনকার প্রত্যাশা।’

জন্মদিন কীভাবে কাটাবেন? অভিনেতা বলেন, ‘জন্মদিন উদযাপন নিয়ে তেমন কোনো পরিকল্পনা নেই। তাছাড়া আমার মেয়ে দেশের বাইরে থাকায় কোনো আনুষ্ঠানিকতা করছি না। ওকে ভীষণ মিস করছি। ও দূরে থাকায় মনটা বেশ খারাপ লাগছে। সারাদিন বাসাতেই থাকবো।’

কাজের কথা জানতে চাইলে জাহিদ হাসান বলেন, ‘অনেকের সঙ্গে কথা হয়, কিন্তু ভালো কোনো কাজের প্রস্তাব পাই না। ফলে কোনো কাজ করা হচ্ছে না।’

নাটকে অভিনয়ের পাশাপাশি সিনেমাতে অভিনয় করেও সুনাম অর্জন করেন জাহিদ হাসান। হুমায়ূন আহমেদ পরিচালিত ‘শ্রাবণ মেঘের দিন’, মোস্তফা সরয়ার ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’ এবং মোস্তফা কামাল রাজের ‘প্রজাপতি’ তার অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র।

এই গুণী অভিনেতার স্কুলজীবনেই শুরু অভিনয়ের চর্চা। মঞ্চনাটক দিয়ে প্রথম টিভি পর্দায় আগমন ১৯৮৪ সালে। বড় পর্দায় তার অভিষেক ১৯৮৬ সালে ‘বলবান’ ছবিতে। গত শতাব্দীর নব্বইয়ের দশকে জনপ্রিয়তার চূড়ায় ওঠেন জাহিদ হাসান।

বিশেষ করে হুমায়ূন আহমেদের নাটক-ছবিতে অভিনয় করে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন। এ বছর কোরবানির ঈদে ‘উৎসব’ ছবি দিয়ে দারুণ প্রশংসা পেয়েছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও খ্যাতি পেয়েছেন জাহিদ হাসান। তার পরিচালিত দুটি জনপ্রিয় ধারাবাহিক নাটক হচ্ছে ‘লাল নীল বেগুনী’ এবং ‘টোটো কোম্পানি’। তার পরিচালিত অন্যান্য টেলিভিশন ধারাবাহিকসমূহ হল ‘ঘুঘুর বাসা’, ‘চোর কুটুরি’, ‘একা’ ও ‘ছন্নছাড়া’। তার পরিচালিত টেলিভিশন নাটক ও টেলিছবিসমূহ হল ‘রুমঝুম’, ‘বোকা মানুষ’, ‘ব্যবধান’, ‘স্বপ্নের গ্রহ’, ‘অপু দ্য গ্রেট’, ‘প্রাইভেট ডিটেকটিভ’ ও ‘বাউন্ডুলে এক্সপ্রেস’।

আরও পড়ুন

নেটিজেনদের বাজে মন্তব্যে বিরক্ত মেহজাবীন

ব্যক্তগত জীবনে জাহিদ হাসান প্রতিষ্ঠিত মডেলকন্যা সাদিয়া ইসলাম মৌ-এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুই সন্তান রয়েছে। মেয়ের নাম পুস্পিতা এবং ছেলের নাম পূর্ণ। স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি ঢাকার মোহাম্মদপুরে বসবাস করেন।

তাঁর ‘পুস্পিতা প্রডাকশন লিমিটেড’ নামক একটি প্রযোজনা সংস্থা রয়েছে।

কে

  • জাহিদ হাসান
এ সম্পর্কিত আরও খবর
হাসপাতালে ভর্তি জাহিদ হাসান
হাসপাতালে ভর্তি জাহিদ হাসান
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।