দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। কাজের নানা মুহূর্তের পাশাপাশি নিজের ভাবনাও শেয়ার করেন ভক্তদের সঙ্গে। তবে সম্প্রতি নেটিজেনদের নেতিবাচক মন্তব্য ও অশ্লীল ভাষা ব্যবহারে বিরক্ত হয়ে সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মেহজাবীন লিখেছেন, ‘কারও পোস্টে বাজে মন্তব্য করা, স্ল্যাং ব্যবহার করা, অথবা ভুয়া প্রোফাইল দিয়ে কথা বলা আপনাকে সাহসী করে তোলে না। বরং এটা আপনার নীচ মানসিকতাকে প্রকাশ করে এবং আপনি আসলে কেমন মানুষ সেটাই দেখায়।’
এর আগে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিপফেইকের অপব্যবহার নিয়ে সচেতনতা তৈরিতে সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন এই অভিনেত্রী। তবে এবার তিনি সরাসরি নেটিজেনদের বাজে মন্তব্য ও ভাষার ব্যবহার নিয়েই ক্ষোভ দেখালেন।
যদিও তাঁর সর্বশেষ পোস্টে দর্শকরা ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন, তবু মন্তব্য ঘরটি বন্ধ থাকায় কেউ কোনো মন্তব্য করতে পারেননি। তবে কোন নির্দিষ্ট ঘটনার প্রেক্ষিতে এই মন্তব্য করেছেন মেহজাবীন, সেটি স্পষ্ট করেননি তিনি।
জে আই /