দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্যক্তিগত সহকারী অশোক শর্মাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বলিউডের জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফ। তার করা পোস্ট ছুঁয়ে গেল নেটিজেনদের মন।
ইনস্টাগ্রামে এ পোস্ট করেছেন তিনি।
অশোকের সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাটরিনা লিখেছেন, আজ ২০ বছর হয়ে গেল মিস্টার অশোক শর্মা। ইনি গত ২০ বছরে আমার সঙ্গে সব থেকে বেশি সময় কাটিয়েছেন। হাসিঠাট্টা থেকে অনুপ্রেরণা, আলোচনা, এমনকি আমার ভালোর জন্যই আমার সঙ্গে ঝগড়াও করেছেন তিনি। সেটে কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করলে সে কেঁদেছে। ওর বন্ধুত্বপূর্ণ ব্যবহার এত বছরে একটুও পাল্টায়নি। এখন তো আমি কী চাই, সেটা আমি নিজে বুঝে ওঠার আগে অশোক বুঝতে পেরে যান। এ রকমভাবেই আরও ২০ বছর কেটে যাক।
ক্যাটের এমন আবেগঘন পোস্টকে বাহবা জানিয়েছেন তার অনুরাগীরা। তার এ পোস্টে মন্তব্য করেছেন- প্রিয়াঙ্কা চোপড়া, সোনাল চহ্বন, দিয়া মির্জা, নিমরত কৌরসহ আরও অনেকে।