দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউড কিং শাহরুখ খানের নতুন সিনেমা জওয়ানের জন্য শুভকামনা জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন ভাইজান খ্যাত সালমান খান।
মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যার দিকে এ স্ট্যাটাস দেন তিনি।
স্ট্যাটাসে জওয়ানের প্রিভিউ ভিডিওটি আপলোড করে সালমান লেখেন, পাঠান জওয়ান হয়ে গেছেন। অসাধারণ ট্রেইলার। ভালোবাসি এটাকে। এটা এমন একটি সিনেমা যেটা আমাদের প্রেক্ষাগৃহে দেখা উচিত। আমি দেখবো, মজা হবে বেশ।
প্রসঙ্গত, ইতোমধ্যে মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত জওয়ানের দুই মিনিটের প্রিভিউ ভিডিও। ভিডিওতে পুরো সময়জুড়ে বলিউড বাদশাহ শাহরুখকে দেখা গেছে একাধিক রূপে। কখনো তিনি ছিলেন সেনার বেশে, কখনো আবার লাল শার্ট পরে রোমান্টিক মেজাজে। তবে তার ন্যাড়া লুক সবকিছুকে ছাড়িয়ে গেছে।
শাহরুখ ছাড়াও এ সিনেমায় আছেন- দক্ষিণী তারকা বিজয় সেতুপতি, অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও নয়নতারা। ছবিতে শাহরুখ বাবা ও ছেলে দ্বৈত ভূমিকায় অভিনয় করছেন। জওয়ান আগামী ৭ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা রয়েছে। হিন্দি, তামিল, তেলেগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। সাউথের জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমার পরিচালনা করেছেন এ সিনেমা।