দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি ব্যক্তিগত জীবন নিয়েই সবচেয়ে বেশি আলোচনায় থাকেন। প্রেম, বিয়ে কিংবা বিচ্ছেদ— সবকিছু নিয়েই ভক্তদের কৌতূহল থেমে থাকে না। এবারও এক রহস্যময় ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে শুরু হয়েছে তার প্রেমের গুঞ্জন।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেন পরীমণি। সেখানে তাকে কালো সানগ্লাস পরে দেখা যায়। ছবির ক্যাপশনে লেখেন— ‘এই সানগ্লাসটা আমার নয়, কিন্তু সে আমার! সবাইকে শুক্রবারের শুভেচ্ছা।’
এই ক্যাপশন ঘিরেই শুরু হয়েছে জল্পনা। ভক্তদের প্রশ্ন— ‘সে’ বলতে কাকে বোঝালেন নায়িকা? নতুন প্রেমে পড়লেন নাকি তিনি?
ভক্তদের মন্তব্যেও মেতে উঠেছেন পরী। মুস্তাকীম মীম নামে একজন জানতে চান, ‘হু ইজ হি?’ উত্তরে পরীমণি হেসে লেখেন, ‘আপনি।’ আরেকজন জানতে চান, ‘আপনার কতজন ‘সে’ লাগে?’ জবাবে নায়িকা রসিকতা করে বলেন, ‘আপনি এটা গুনেও শেষ করতে পারবেন না প্রিয়।’
নায়িকার এমন মজার মন্তব্যে ভক্তরা দারুণ আনন্দ পেয়েছেন। তবে কার কথা ইঙ্গিত করেছেন— সে বিষয়ে কোনো স্পষ্ট জবাব দেননি তিনি।
এটাই প্রথম নয়। এর আগেও পরীমণি নিজের সম্পর্ক নিয়ে রসিকতার ছলে নানা ইঙ্গিত দিয়েছেন। বর্তমানে তিনি দুই সন্তান। পুণ্য ও প্রিয়মকে নিয়ে স্বামী ছাড়া জীবনযাপন করছেন। মাঝেমধ্যেই তার প্রেম নিয়ে শোনা যায় নানা গুঞ্জন। কখনো সহকর্মী গোলাম হোসেন, কখনো তরুণ শিল্পী শেখ সাদীর সঙ্গে নাম জড়ালেও তা গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ ছিল।
তারপরও নায়িকার এই নতুন রহস্যময় পোস্ট ভক্তদের মনে আবারও প্রশ্ন তুলেছে— তবে কি নতুন প্রেমের আভাস দিচ্ছেন পরীমণি?
আরএ