দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর গুলশান থানার শাহজাদপুর এলাকায় পারভেজ বেপারী হত্যা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
বুধবার (২০ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত তার গ্রেপ্তার আবেদন মঞ্জুর করেন।
এর আগে ১২ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক মো. সামিউল ইসলাম অভিনেতা সিদ্দিককে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করেন। পরে আদালতে হাজির করা হয় এবং শুনানির পর তাকে গ্রেপ্তার দেখানো হয়।
সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল বিকেলে রাজধানীর বেইলি রোডে আওয়ামী লীগের একটি গ্রুপ তাকে মারধর করে রমনা থানায় সোপর্দ করে। এরপর সিদ্দিককে গুলশানের ভ্যানচালক জব্বার আলী হাওলাদার হত্যাচেষ্টা মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শেষে তিনি কারাগারে ছিলেন।
মামলার বিবরণ অনুযায়ী, জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময় ১৯ জুলাই রাজধানীর গুলশান থানাধীন সুবাস্তু টাওয়ারের সামনে বন্ধুদের সঙ্গে ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী (২৩) আন্দোলনে অংশ নেন। জুমার পর কিছু আসামির ছোঁড়া গুলিতে আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর পারভেজের বাবা মো. সবুজ গুলশান থানায় মামলা করেন।
জে আই/ আরএ