দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব টেলিভিশন নাটকে অভিনয় দিয়ে কর্মজীবন শুরু করেন। ‘বড় ছেলে’ নাটকে অসাধারণ অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের মনে বিশেষ স্থান করে নেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ সক্রিয়।
সম্প্রতি ১ মিনিট ৫৫ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন অপূর্ব। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন ‘ভালোবাসার চেয়ে বড় চমক আর কিছু নেই’ এর সঙ্গে যুক্ত করেছেন ভালোবাসার ইমোজি।
ভিডিওতে দেখা যায়, আমেরিকা থেকে দেশে ফিরে অপূর্ব চুপিচুপি ছেলে আয়াশের রুমে প্রবেশ করেন।বেলকনির পর্দা সরিয়ে আলতো করে ছেলের কপালে চুমু দেন তিনি। বাবাকে দেখে জড়িয়ে ধরে কান্না করে ফেলে।
এই আবেগঘন মুহূর্তে মন্তব্য করেছেন প্রবীণ অভিনেতা আজম খান। তিনি লিখেছেন অসাধারণ একটা মুহূর্ত, মায়া আর ভালোবাসার। একজন নেটিজেন মন্তব্য করেছেন— ‘পৃথিবীর সেরা আলিঙ্গন হচ্ছে বাবা-মাকে জড়িয়ে ধরা। এর চেয়ে সুন্দর মুহূর্ত, সুন্দর অনুভূতি আর কিছুই হতে পারে না।
আরএ