দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খোলামেলা পোশাক নিয়ে প্রায়ই নেতিবাচক মন্তব্যের শিকার হতে হয় নায়িকাদের। এর বিপরীতে প্রশংসাও করেন অনেকে। অনেকে এটাকে সাহসীকতা হিসেবেও তুলে ধরেন। এই তালিকায় এবার নাম লেখালেন অভিনেত্রী তন্বী লাহা রায়।
কয়েক আগেই শিবপ্রসাদ-নন্দিনী জুটির ‘রক্তবীজ ২’ সিনেমার টিজার মুক্তি পেয়েছে। টিজারে পশ্চিমবঙ্গের অভিনেত্রী মিমি চক্রবর্তীর নীল বিকিনির লুক নিয়ে হচ্ছে বিস্তর চর্চা। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ প্রশংসা করেছেন, কেউ আবার বিকিনি পরা নিয়ে প্রশ্ন তুলেছেন।
সেই তালিকায় মিশমি দাস থেকে তন্বী লাহা রায়- অনেকেরই নাম রয়েছে। সম্প্রতি লাল বিকিনিতে নিজের একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী তন্বী লাহা রায়। সেই ছবি দেখেও একজন লিখেছেন, ‘কেন এমন পোশাক পরেন?’
জন্মদিন উপলক্ষে বিদেশে ছুটি কাটাতে গিয়েছেন অভিনেত্রী। সেখান থেকে নানা রকমের ছবি পোস্ট করছেন সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায়। কিন্তু অভিনেত্রীর খোলামেলা পোশাকের ছবি নিয়েও হয়েছে অনেক আলোচনা। অনেক সময়ই দর্শকের মন্তব্য এড়িয়ে যান অভিনেত্রীরা। কিন্তু তন্বী চুপ থাকলেন না। উগরে দিলেন জমে থাকা বিরক্তি।
এ মুহূর্তে তাঁকে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে দেখছেন দর্শক। বেশ কিছু ধারাবাহিকে আদ্যোপান্ত নেতিবাচক চরিত্রে দেখা গেছে তাকে। নিজের পোশাক নিয়ে সমালোচনার মুখে তন্বী লিখলেন, ‘আমি এখন যে দেশে আছি, সেখানে বিকিনি পরা খুব স্বাভাবিক ব্যাপার। মোটা, রোগা–নির্বিশেষে তারা এই পোশাক পরেন। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক বিষয়, আমরা যেখানে বাস করি, সেখানে প্রতিনিয়ত বিকিনি, মনোকিনি পরা নিয়ে হেনস্তা হতে হয়। কিন্তু আমাদের আত্মবিশ্বাসী হতে হবে। এই ভাবনা থেকেই এই পোশাকে নিজেকে সাজিয়েছি আমি।’
নেতিবাচক মন্তব্যে কান না দিয়ে নিজের মতো করে বাঁচার পাঠই দিলেন তন্বী।
কে