দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টালিউড ইন্ডাস্ট্রির অন্যতম অভিনেতা নীলাদ্রি লাহিড়ী (৬৬) মারা গেছেন। সোমবার (২৮ জুলাই) বেলা ১১টায় মৃত্যু হয়েছে তার। সূত্র: হিন্দুস্তান টাইমস।
তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মেয়ে অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন অভিনেত্রীর বাবা নীলাদ্রি। এ অবস্থায় হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হৃদরোগের সমস্যায়ও ভুগছিলেন। বাইপাস সার্জারিও হয়েছিল। পরিস্থিতি খারাপ হওয়ায় চেকআপের জন্য চিকিৎসকের কাছে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন দাপুটে অভিনেতা নীলাদ্রি।
বাবার মৃত্যুতে মেয়ে অভিনেত্রী সম্পূর্ণা বলেছেন, বাইপাস সার্জারি হয়েছিল। সবই ভালোভাবে চলছিল। এ জন্য হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছিল। আজ আবার চেকআপ করার কথা ছিল বাবার। আজই কীভাবে যেন এসব হয়ে গেল। ২টার দিকে হাসপাতালে যাওয়ার কথা ছিল। কিন্তু বেলা ১১টার দিকে আমাদের ছেড়ে চলে যান বাবা।
এ অভিনেত্রী আরও বলেন, এমনটা তো হওয়ার কথা ছিল না। একদমই সময় দিলেন না বাবা। আমার ওপর অনেক দায়িত্ব দিয়ে গেলেন বাবা।
উল্লেখ্য, অভিনেতা নীলাদ্রি ছোটপর্দার অতি পরিচিত মুখ ছিলেন। ‘মিঠাই’, ‘শুভদৃষ্টি’, ‘মহাপীঠ তারাপীঠ’-এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ছোটপর্দার পাশাপাশি থিয়েটারেও সক্রিয় ছিলেন। পাশাপাশি বড়পর্দায়ও অভিনয় করেছেন নীলাদ্রি।
আরএ