দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অভিনেত্রী বন্যা মির্জার বাবা মির্জা এনামুল বারি ফারুক মারা গেছেন।
বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর আদাবরের নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, মির্জা এনামুল বারি ফারুক একজন বীর মুক্তিযোদ্ধা এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক ছিলেন। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
বর্তমানে বন্যা মির্জা যুক্তরাষ্ট্রে একটি করপোরেট প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। সহকর্মী, স্বজন ও ভক্তরা তার বাবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
উল্লেখ্য, ছোটপর্দায় অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন বন্যা মির্জা। ‘রঙের মানুষ’ ও ‘ভবের হাট’সহ একাধিক নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান তিনি। এছাড়া ‘হেডমাস্টার’, ‘শরৎ ৭১’, ‘রাবেয়া’, ‘খ-চিত্র ৭১’ ও ‘পিতা’ সিনেমায় অভিনয় করেছেন।
এমএস/