দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কাকে বিয়ে করছেন চিত্রনায়িকা পূজা চেরি, এবার এ বিষয়ে পরিষ্কার তথ্য জানালেন অভিনেত্রী। সম্প্রতি দেশের এক টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে পূজার বিয়ে নিয়ে তথ্য ভাইরাল হয়েছে। যা জেনে অবাক হয়েছেন নেটিজেনরা।
ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে সর্বশেষ প্রেমের গুঞ্জন উঠে চিত্রনায়িকা পূজা চেরির। আর তাই বারবারই এ অভিনেত্রীর সাক্ষাৎকারে বিয়ের প্রসঙ্গ চলে এসেছে। জানতে চাওয়া হয়েছে, কবে তিনি বিয়ে করছেন, বিয়ের পাত্র কে ইত্যাদি।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে এ কথা বলেন পূজা। তিনি বলেন, ‘আমি সব সময় বলি, এখনও বলছি, আমি মিডিয়ার কোনো মানুষকে বিয়ে করব না। আর যখন বিয়ে করব, তার পর থেকে আমাকে ক্যামেরার সামনেও দেখা যাবে না। এটা সব সময় বলি। তাই বলে এমন নয় যে আমি এখনই বিয়ে করে ফেলছি। আমি ভালো ভালো কাজ করতে চাই। ভালো ভালো কাজ দর্শকদের উপহার দিয়ে তবেই চলচ্চিত্রকে বিদায় জানাব।’
যখন যার সঙ্গে কাজ করেছেন তখন তার সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে পুজার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রেমের গুঞ্জনের কথা বললে তো কাজ না করে বাসায় বসে থালাবাসন মাজা উচিত। কিন্তু কাজ তো করতে হবে। আমি তো সবার সঙ্গে কাজ করেছি। কলকাতার আদ্রিতের সঙ্গে যেমন কাজ করেছি, তেমনি দেশের শাকিব খান, সিয়াম, রোশানের সঙ্গেও কাজ করেছি। আর এখন আদর আজাদের সঙ্গেও কাজ করছি। যখনই যার সঙ্গে কাজ করেছি, সবার সঙ্গে প্রেমের গুঞ্জন হয়েছে। আর সবার সঙ্গেই যদি প্রেমের গুঞ্জন হয়, তাহলে তো ভালো। তার মানে আমরা পর্দায় ভালো কাজ করছি।’
উল্লেখ্য, শিশুশিল্পী থেকে নায়িকা পূজা চেরি। ঢালিউডে পা রাখেন ‘পোড়ামন-২’ সিনেমায়। বর্তমানের আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। পূজার সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘জ্বীন’ ছবিতে তার সঙ্গে জুটি বেঁধেছিলেন ছোট পর্দার অভিনেতা সজল নূর। আরও ছিলেন জিয়াউল রোশান, জান্নাতুন নূর মুন। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিটি পরিচালনা করেন নাদের চৌধুরী।