দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বুধবার আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলে আজ (বৃহস্পতিবার) আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তার বিদায়ের ঘোষণা সাধারণ মানুষের পাশাপাশি দাগ কেটেছে সেলিব্রেটিদের হৃদয়েও।
বৃহস্পতিবার (৬ জুলাই) তামিম ইকবালকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা পূজা চেরি।
পূজা তার স্ট্যাটাসে লেখেন, বাংলাদেশের সর্বকালের সেরা ড্যাশিং ওপেনার নিসন্দেহে তামিম ইকবাল ভাই! বিশ্বকাপের আগ মুহূর্তে তামিম ভাইয়ের এমন বিদায় সত্যি মেনে নেওয়া কঠিন। এই মুহূর্তে তামিম ইকবাল ভাইয়ের বিদায় বাংলাদেশ ক্রিকেটের জন্য দুঃসংবাদ।
তিনি আরও লেখেন, একজন তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের গর্ব। যতদিন ক্রিকেট থাকবে ততোদিন ক্রিকেট পাগল বাঙালি আপনাকে মনে রাখবে। ভালো থাকবেন প্রিয় তামিম ইকবাল ভাই।
প্রসঙ্গত, আজ হঠাৎ করেই সংবাদ সম্মেলন ডেকে অবসরের ঘোষণা দেন তামিম। তামিমের এমন আকস্মিক বিদায়ে বড় ধাক্কা খেল বাংলাদেশ ক্রিকেট। কারণ তামিমকে অধিনায়ক রেখেই চলতি বছরের এশিয়া কাপ ও বিশ্বকাপ পরিকল্পনা করেছিল বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।