দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এ সপ্তাহের শুরুতেই দুই ছেলে যাত্রা-লিঙ্গা ও বাবা-মাকে নিয়ে তিরুপতি যান ধানুশ। মন্দিরে ঢোকার সময় লম্বা চুল-দাঁড়িসহ দেখা গেলেও, মন্দির থেকে বের হওয়ার সময় ন্যাড়া মাথায় দেখা গেল অভিনেতাকে। হঠাৎ অভিনেতা নিজের চুল ফেলে দিলেন কেন? এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই।
জানা গেছে, ক্যাপ্টেন মিলার ছবিতে অভিনয় করছেন ধানুশ। ছবিটি পরিচালনা করছেন দক্ষিণী পরিচালক অরুণ মাথেশ্বরণ। অনেক দিন ধরেই চলছে এ ছবি নিয়ে জল্পনা। ছবির চরিত্রের জন্য লম্বা চুল ও দাড়ি বাড়িয়েছিলেন ধানুশ। এ ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যেতে চলেছে তাকে। বাবা ও ছেলে— দুই ভূমিকায় দেখা যাবে ধানুশকে।
এর মধ্যেই হঠাৎ এমন সিদ্ধান্তে হতবাক অভিনেতার অনুরাগীরা। কেউ বলেছেন, নিশ্চয়ই ভেঙ্কটেশ্বরকে চুল নিবেদন করেছেন। আবার কেউ বলছেন, তার আগামী ছবি ‘ডি ৫০’-এ এই লুকে দেখা যাবে তাকে।
তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি দক্ষিণি সিনেমার এ নায়ক।
প্রসঙ্গত, কিছুদিন আগে মুম্বাই বিমানবন্দরে দেখা গিয়েছিল ধানুশকে। সেখানে তাকে দেখে চেনার উপায় ছিল না। একমাথা ঝাঁকড়া চুল, মুখভর্তি দাড়ি। বিমানবন্দরে ঘুরে বেড়াচ্ছিলেন এ দক্ষিণী তারকা। অনেকেরই তাকে দেখে রামদেব বাবা বলে ভ্রম হন।