দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সামাজিক যোগাযোগমাধ্যমে একমাত্র সন্তান শেহজাদ খান বীর ও ঢালিউড মেগাস্টার শাকিব খানের একাধিক ছবি পোস্ট করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। অভিনেত্রীর পোস্ট করা ছবিতে ফুটে উঠেছে ছেলে-বাবার অসাধারণ মুহূর্ত।
মঙ্গলবার (২৭ মে) বিকেলে ফেসবুকে বীর ও শাকিবের একসঙ্গে তোলা ৫টি ছবি শেয়ার করেন বুবলী। ছবিতে দেখা যাচ্ছে, ছেলে বীরকে আদর করছেন শাকিব।
এ ছবির ক্যাপশনে বুবলী লেখেন, ‘পরিবার। যেখানে জীবন শুরু এবং ভালোবাসার যেখানে শেষ নেই।’
এদিকে চিত্রনায়িকা শবনম বুবলীর পর ফেসবুকে পোস্ট করেন ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। ফেসবুকে একমাত্র ছেলে আব্রাম খান জয় ও ঢালিউড মেগাস্টার শাকিব খানের একসঙ্গে তোলা তিনটি ছবি পোস্ট করে বিশেষ বার্তা দেন অভিনেত্রী।
মঙ্গলবার (২৭ মে) বিকেলে ফেসবুকে জয় ও শাকিবের একসঙ্গে তোলা ৩টি ছবি শেয়ার করেন অপু। ছবিতে দেখা যাচ্ছে, ছেলে জয়ের সঙ্গে ঘুমিয়ে আছেন বাবা শাকিব।
ছবির ক্যাপশনে অপু লেখেন, ‘বাবা এমন একটি শব্দ যার সাথে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেওয়ার কিছুই নেই।’
তিনি আরও লেখেন, ‘তাও বাবা ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে।’
/অ