দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকাই সিনেমার আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি সংসার জীবন ভালো কাটছে না। রাজের সঙ্গে দাম্পত্য জীবনে টানাপড়েনের পর বর্তমানে রাজ্যকে নিয়ে আলাদাই থাকছেন পরীমণি।
এখন এই চিত্রনায়িকার দুনিয়া রাজ্যকে ঘিরে। বর্তমানে কাজের ফাঁকে ছেলের সঙ্গে সময় কাটাতেই বেশি পছন্দ করেন তিনি। সোস্যাল মিডিয়ায় প্রায় সময়ই ছেলের সঙ্গে খুনসুটির নানান মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন এ নায়িকা।
বৃহস্পতিবার (২৯ জুন) ছেলে এবং নানা ভাইকে নিয়েই পবিত্র ঈদুল আজহা পালন করেছেন পরিমণি। এ দিন সকালে নিজের ফেসবুক পেজে রাজ্যের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন পরী।
ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ঈদ মোবারক। এই ছিল আমাদের ঈদের প্রথম প্রহর! আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে একটি লাভ ইমোজিও জুড়ে দিয়েছেন পরী।
ওই ভিডিওতে দেখা যায়, দুই জনেই ম্যাচিং করে বেগুনী রংয়ের পোশাক পরেছেন। কুরবানির আগে ছেলের সঙ্গে বেশ খুনসুটিতে মেতেছেন পরী। কুরবানির জন্য কেনা পশুগুলোকে আদর বুলিয়ে দিচ্ছেন রাজ্য। ক্যামেরায় বেশ হাস্যোজ্জ্বলভাবেই ধরা দিয়েছেন রাজ্য-পরী। চিত্রনায়িকার পাশাপাশি অন্যরাও বেশ আদর-স্নেহ করছেন রাজ্যকে।
ভিডিওতে আরও দেখা যায়, ঈদের দিন পরীর বাসায় ঈদের বিভিন্ন খাবারের আয়োজন করা হয়েছিল। ছেলে, অভিনেত্রীর নানা ভাই এবং পরিবারের বাকি সদস্যদের নিয়ে বেশ আনন্দেই কাটিয়েছেন এবারের ঈদ।
উল্লেখ্য, ২০২২ সালের ২২ জানুয়ারি ভালোবেসে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন রাজ-পরী। একই বছরের ১০ আগস্ট জন্ম নেয় তাদের প্রথম সন্তান রাজ্য।