দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এক বছর হলো যুক্তরাষ্ট্রে থাকছেন জায়েদ খান। সম্প্রতি গুঞ্জন উঠেছে প্রাবসীকে বিয়ে করেছেন এই অভিনেতা। পাত্রী মিডিয়ার কেউ না। তবে এটাকে একদম গুজব বললেন অভিনেতা। জায়েদ খান বললেন, আমি বিয়ে করিনি সব গুজব।
তবে ইন্টারনেটে বিষয়টি নিয়ে ভক্তদের আলোচনা তুঙ্গে থাকলেও কেউ স্পষ্ট প্রমাণ দিতে পারেনি। এ নিয়ে অবশ্য সংবাদমাধ্যমের মুখোমুখিও হয়েছেন জায়েদ খান। তবে এই খবর যে বেশ অনেকটাই ছড়িয়েছে, সেটিও বুঝতে বাকি নেই নায়কের।
এ বিষয়ে জায়েদ খান নিউ ইয়র্ক থেকে একটি গণমাধ্যমকে বলেন, আমাকে নিয়ে মানুষের কিছু একটা মজা করতে হবে, তাই এমন গুজব ছড়িয়ে দিয়েছে।
আরে আমি এখানে রয়েছি, ব্যস্ত সময় কাটাচ্ছি। এখানে এসে নতুন কিছু প্রজেক্টের কাজ করছি। আর নিজেকে সময় দিচ্ছি। শিগগিরই সব দেখতে পারবেন।
বিয়ে প্রসঙ্গে জায়েদ খান বললেন, ‘বিয়ে করিনি, কখন করব চূড়ান্ত করিনি। যেহেতু নিউ ইয়র্কে রয়েছি, এটা আমার স্থায়ী ঠিকানা। তাই আপাতত ভাবছি না। বুঝতে পারি না, এসব গুজব কারা ছড়ায়।’ জায়েদ খান বিয়ে না করলেও সামাজিক মাধ্যমে ছড়িয়ে গেছে তিনি হানিমুন করছেন।
এফএইচ/