দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে অন্য নারীর ছবির ওপর অভিনেত্রীর ছবি বসিয়ে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। যা নিয়ে প্রায়ই বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়েন বিভিন্ন তারকারা।
সম্প্রতি এমন ঘটনা ঘটেছে জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়ার সঙ্গেও। এরপর অভিনেত্রী তার ফেসবুকে এ নিয়ে একটি পোস্ট দেন।
ফেসবুকে তিনি লিখেন, ‘এবার এক গন্ডার বড় ভাই এই আপার ছবিতে আমার মুখ এডিট করে বসিয়ে পোস্ট দিয়েছে। আমি বুঝলাম না, এই ভাইয়াদের আমাকে এত খোলামেলা পোশাকে দেখার ইচ্ছা কেন? এত কষ্ট করে এডিট করে!’
ফারিয়া আরও লিখেছেন, ‘আমি তো এমনেই স্লিভলেস পরে ছবি দেই। ওইগুলো যথেষ্ট অশালীন না লাগায় ওনাদের হতাশা দেখলে মাঝে মাঝে আমার মন চায়, এমন কয়েকটা ছবি তুলেই ফেলি। প্রমিজ করলাম, নেক্সট বিদেশ ঘুরতে গেলে আপনাদের এই এডিটিংয়ের কষ্ট কমায় দেওয়ার আপ্রাণ চেষ্টা করব।’
সেই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শবনম ফারিয়ার পোস্টে নেটিজেনরা নানারকম মন্তব্য করছেন আর ফারিয়াও তার উত্তর দিয়ে যাচ্ছেন মজার ছলে।
আরএ