• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

রায়হান রাফির বিরুদ্ধে মামলার ঘোষণা সেই একরামুলের স্ত্রীর

বিনোদন প্রতিবেদক
  ১৬ মার্চ ২০২৫, ১৫:০৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

গত ১৩ মার্চ মুক্তি পেয়েছে রায়হান রাফি পরিচালিত ওয়েব ফিল্ম আমলনামা। ওয়েব ফিল্মের কাহিনী নিয়ে রাফির মন্তব্য, বাস্তব কোনো ঘটনার সঙ্গে এই সিনেমার মিল নেই। কাল্পনিকভাবে এই মুভিটি নির্মাণ করেছেন তিনি। যদিও এর দর্শকরা বলছেন ভিন্ন কথা। যা নিয়েই এখন শুরু হয়েছে বিতর্ক।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ওয়েব ফিল্মটি দেখা দর্শকদের দাবি, আমলনামা ওয়েব ফিল্মটি কক্সবাজারে র‌্যাবের হাতে ক্রসফায়ারের শিকার হওয়া আলোচিত একরামুল হকের ওপর নির্মিত। যেখানে একরামুল হককে মাদকদ্রব্য ও অন্যায় কাজের সঙ্গে জড়িত করার অভিযোগ উঠেছে নির্মাতা রায়হান রাফির বিরুদ্ধে। যা নিয়েই এবার এই নির্মাতার বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছেন নিহত একরামুলের স্ত্রী আয়েশা বেগম। পাশাপাশি একটি জাতীয় দৈনিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

সিনেমার কাহিনী ও রায়হান রাফিকে নিয়ে ফেসবুকে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন তিনি। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। দেশ টিভি পাঠকদের জন্য তার সেই পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

‘‘(পরিচালক) রায়হান রাফি একটি কাল্পনিক মুভি বানিয়েছে, এই মুভিতে রায়হান রাফি নিজেই প্রথমে স্বীকার করেন যে, মুভিটি কোনো সত্যি ঘটনার সঙ্গে মিল নেই, তিনি তার মন মতো করে কাল্পনিকভাবে এই মুভিটি বানিয়েছেন। আর আপনারা আজ এই মুভি দেখে আমাদেরকে দোষারোপ ও লজ্জিত করছেন। আপনারা এই মুভিটা আমার স্বামীর ঘটনা বলে অপপ্রচার করতেছেন, আমার স্বামী কোনো প্রকার মাদকদ্রব্যের সঙ্গে জড়িত ছিল না। আমার স্বামীকে খুনিরা পরিকল্পিতভাবে এবং নির্মমভাবে হত্যা করেছে। আজ আপনারা এই মুভি দেখে আমার স্বামীর আসল ঘটনা বলে উল্লেখ্য করিতেছেন।

রায়হান রাফি যদি বলে যে এই মুভিটি একরামুল হকের সত্যি ঘটনার ওপর ভিত্তি করে বানানো হয়েছে, তাহলে তার বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হবো। আর আমি রায়হান রাফিকে বলবো ‘এই মুভিটি একরামুল হকের আসল ঘটনার সঙ্গে কোনো মিল নেই’ এই কথাটা সবার সামনে বলার জন্য অনুরোধ করছি।

আর একটি দৈনিকে এই ঘটনাকে একরামুল হকের আসল ঘটনা বলে প্রচার করেছেন, এই মুহূর্তে আমাকে ও আমার দুই মেয়েকে জাতির সামনে অপমান, লজ্জিত ও দোষারোপ করতেছেন। আর পুরো জাতি জানে আমার স্বামী কোনোরকম মাদকদ্রব্য ও অন্যায় কাজের সঙ্গে জড়িত ছিলেন না। সে আজ মাদকের বিরোধিতা করেছিল তাই খুনিরা আমার স্বামীকে অন্যায়ভাবে ও নাটকীয়ভাবে হত্যা করে। আর আমি দৈনিক পত্রিকাটিকে বলব তারা যা প্রচার করেছে তা ভুলবশত করেছেন। আর যদি তারা তা স্বীকার না করে তাহলে আমি ও আমার দুই মেয়ে মিলে সেই দৈনিকটির বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হব। আর আমি তাদের অনুরোধ করছি যে, অতি শীঘ্রই এই ঘটনাটি ‘একরামুল হকের ঘটনার সঙ্গে কোনো মিল নেই’ এই কথাটি সবার সামনে বলার জন্য।’’

আরএ

  • রায়হান রাফি
  • বিনোদন
এ সম্পর্কিত আরও খবর
পিরোজপুরে বিনোদন সীমিত দুটি সেতুতে, ঈদের আনন্দে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
পিরোজপুরে বিনোদন সীমিত দুটি সেতুতে, ঈদের আনন্দে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
ঈদের তৃতীয় দিনেও বিনোদন কেন্দ্রগুলোয় উপচে পড়া ভিড়
ঈদের তৃতীয় দিনেও বিনোদন কেন্দ্রগুলোয় উপচে পড়া ভিড়
ঈদের দ্বিতীয় দিনেও জমে উঠেছে বিনোদন কেন্দ্রগুলো
ঈদের দ্বিতীয় দিনেও জমে উঠেছে বিনোদন কেন্দ্রগুলো
ঈদের ছুটিতে ঘুরে আসুন কুমিল্লার অর্ধশতাধিক বিনোদন কেন্দ্রে
ঈদের ছুটিতে ঘুরে আসুন কুমিল্লার অর্ধশতাধিক বিনোদন কেন্দ্রে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।