দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রোজায় বাজারের অবস্থা স্থিতিশীল রাখতে কাজ করে যাচ্ছে প্রশাসন। তারপরও রমজানের শুরুতে সবজি বাজার স্থিতিশীল থাকলেও বাজার থেকে ‘উধাও’ সয়াবিন তেল। বিক্রেতাদের দাবি, প্রায় এক মাস ধরে সয়াবিন তেলের সঙ্কট চলেছে।
গত কয়েকদিন ধরে এ সঙ্কট আরও প্রকট হয়েছে। কোনো প্রতিষ্ঠান তেল সরবরাহ করছে না। এমন খবর সামনে আসতেই বাজার সিন্ডিকেট নিয়ে কথা বলেছেন চিত্রনায়ক ওমর সানী।
সামাজিক যোগাগোগমাধ্যমে তিনি লিখেছেন, হঠাৎ করে সয়াবিন তেল উধাও। তার মানে, এখনও আপনাদের হারামিপনা কমে নাই। এই সিন্ডিকেটগুলোকে গণপিটুনির ব্যবস্থা করা ছাড়া আর উপায় নাই।
সিন্ডিকেট করে যারা দ্রব্যমূল্য বৃদ্ধি করেন তাদের উদ্দেশে ওমর সানী আরও বলেন, দয়া করে সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি করবেন না। এগুলো করলে দেখবেন সব হারাতে হবে। কিছুদিন পরে লিভার নাই, কিডনি নাই, ক্যান্সার, বউ নাই, বাচ্চা কেই নাই।
আরএ