দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রেম-বিয়ে নিয়ে গুঞ্জন চলছিল। এবার সেই গুঞ্জনই বাস্তবে রূপ নিচ্ছে। চলতি মাসেই বিয়ে পিঁড়িতে বসবে যাচ্ছেন এই অভিনেত্রী। পাত্র আর কেউ নন তার দীর্ঘ দিনের প্রেমিক নির্মাতা আদনান আল রাজীব।
জানা গেছে, সবকিছু ঠিক থাকলে, আগামী ২৪ ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন মেহজাবীন-রাজীব। এর একদিন আগে ২৩ ফেব্রুয়ারি সম্পন্ন হবে গায়ে হলুদ। ঢাকার অদূরের এক রিসোর্টে নাকি চলছে বিয়ের আয়োজন।
এর আগে অসংখ্যবার প্রেম ও বিয়ের খবরে শিরোনাম হয়েছেন এই যুগল। তবে বরাবরই এসব এড়িয়ে গেছেন তারা। এক সাক্ষাৎকারে রাজীব বলেছিলেন, ‘মেহজাবীন আমার জীবনের সেরা ও মূল্যবান ব্যক্তি।’ তবে প্রেম ও বিয়ের প্রসঙ্গ এড়িয়ে গেছেন তিনি।
এমনকি বছরখানেক আগে এ-ও শোনা গিয়েছিল যে, ইতিমধ্যে তারা বিয়ে সেরে একসঙ্গে গুলশানের একটি ফ্ল্যাটে বসবাস করছেন। তবে এই গুঞ্জনেও তারা সাড়া দেননি! এবার অবশ্য বিয়ের বিষয়টি চূড়ান্ত। অবশেষে রাজীবের গলায় মালা দিচ্ছেন মেহজাবীন!
মেহজাবিন চৌধুরী ২০০৯ সালে একটি রিয়েলিটি শোয়ের প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন। এরপর নাটকে নিয়মিত অভিনয় করে আসছেন। তবে তিনি এখনও কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি। অন্যদিকে আদনান আল রাজীব দেশের জনপ্রিয় নির্মাতাদের মধ্যে অন্যতম।
এফএইচ/