দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলা সিনেমার একসময়ের সাড়া জাগানো অভিনেত্রী অঞ্জনার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকৎসকরা।
বুধবার (১ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর ছেলে নিশাত মনি।
অভিনেত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত ২৪ নভেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানকার সিসিইউতে ছিলেন। আশানুরূপ উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে হাসপাতাল বদল করেছে তার পরিবার।
জানা গেছে, প্রায় ১৫ দিন ধরে অসুস্থ অঞ্জনা। জ্বর এমন পর্যায়ে পৌঁছায় যে, ওষুধেও কাজ হচ্ছিল না। পরীক্ষার পর জানা যায় তার রক্তে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য, অঞ্জনা একাধারে অভিনেত্রী ও নৃত্যশিল্পী। বাংলা চলচ্চিত্রের সোনালি সময়ের এই নায়িকা দীর্ঘদিন সিনেমা থেকে সরে ছিলেন। সিনেমায় কাজ না করলেও তাকে নিয়মিত দেখা যেত চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে।
কে