দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করেছেন ‘৮৪০’ তথা ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’ সিনেমা। এর মধ্যদিয়ে প্রথমবার সিনেমার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করলেন ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ তিশা।
আগামী ৩ জানুয়ারি দেশের তিনটি বেসরকারি টেলিভিশনে দেখানো হবে রাজনীতিভিত্তিক এই স্যাটেয়ার। সে উপলক্ষে বুধবার (১ জানুয়ারি) চ্যানেলে আই প্রাঙ্গণে এক সম্মেলনে মুখোমুখি হন সিনেমার প্রযোজক নুসরাত ইমরোজ তিশা। যেখানে তিনি জানান, দুঃশাসনের চিত্র নিয়ে তৈরি এই সিনেমাটি প্রচারের পর বিভিন্ন জায়গা থেকে হুমকি পেয়েছেন।
সংবাদ সম্মেলনে তিশাকে প্রশ্ন করা হয়, আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের চিত্র নিয়ে তৈরি এই সিনেমা মুক্তির পর প্রযোজক হিসেবে কোনও হুমকি পেয়েছেন কিনা? জবাবে অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ পেয়েছি। সেই সঙ্গে আমার ফোন নম্বরটা ছাড়িয়ে দেওয়া হয়েছে। তবে আমি বলব, সিনেমা মুক্তির পর কী হয়েছে না হয়েছে, কে কতটা মন খারাপ করেছেন সেটা মাথায় ধরে রাখলে হবে না। সিনেমাটা দর্শক পছন্দ করছে এটাই আমার জন্য বড় বিষয়।’
টিভির পর্দায় সিনেমা মুক্তি প্রসঙ্গে তিশা বলেন, ‘একটি সিনেমা মুক্তির পর সিনেমা হলের পাশাপাশি দেশের তিনটি চ্যানেলে একই দিন থেকে প্রচার হতে যাচ্ছে- এমনটা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি। দর্শকদের কথা বিবেচনা করে আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি। কারণ, দর্শক সিনেমাটি দেখতে চায়।’
প্রথমবার সিনেমার প্রযোজক হিসেবে এসেছেন। ২০ দিনে সিনেমাটি কতটা ব্যবসা করল- এমন প্রশ্নের উত্তরে তিশা বললেন, ‘প্রথমদিন থেকে মানুষ সিনেমাটি দেখছে। বিশেষ করে শিক্ষার্থীরা সিনেমাটি বেশি দেখছে। ব্যবসা নিয়ে আমরা খুব বেশি ভাবছি না। আমরা চেষ্টা করে যাচ্ছি সিনেমাটি যেনো মানুষের কাছে পৌঁছায়।’
অ