দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শুভ খান। যিনি একজন গনমাধ্যমকর্মী হওয়ার পাশাপাশি অভিনয় শিল্পীও। দীর্ঘ বিরতির পর একক নাটকের মধ্যে দিয়ে আবারো অভিনয়ে ফিরলেন তিনি। যদিও করোনার আগে প্রয় সময় ছোট ছোট কাজে দেখা গেছে তাকে। কিন্তু, গনমাধ্যমকর্মী হওয়ায় ব্যাস্ততা বেশি থাকায় কারণে সেভাবে অভিনয়ে দেখা যায়নি। তবে এখন থেকে নিয়েমিত অভিনয় করার কথা জানালেন শুভ খান।
সম্প্রতি ‘ভুলটা আমারই ছিল’ শিরনামে একটি একক নাটকের শুটিং শেষ করলেন এই অভিনেতা। এই গল্পে তার বিপরীতে অভিনয় করেছেন তাসনোভা নিঝুম।

নাটক: ‘ভুলটা আমারই ছিল‘
নাটকের গল্প নিয়ে শুভ খান বলেন, দারুন একটি গল্প যেখানে প্রেম, বিয়ে, ভালোবাসা, বিচ্ছেদ সব কিছু আছে। এক কথায় আসাধারন গল্প। নাটকটি প্রোযোজনা করেছেন শাহীনুর আলম। গল্পটি লিখেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুদীপ্ত সাঈদ খান। পরিচলনা করেছেন এসএম রুবেল রানা। যিনি এর আগে একাধিক নাটক নির্মাণ করেছেন।
নাটকের বিষয়ে তাসনোভা নিঝুম বলেন, বিয়ে, দাম্পত্য জীবন, ভালোবাসা, ভুলবোঝাবুঝি সব কিছু আছে এই গল্পে। উত্তরার একটি হাউজে নাটকটির শুটিং শেষ হয়েছে। আশা করি এই নাটকটিতে ভিন্ন ধরণের মেসেজ আছে, যা দর্শকদের ভালো লাগবে।
নাটকটিতে আরো অভিনয় করেছেন, জিধান সরকার, আনোয়ার শাই। সহকারি পরিচলক চিলেন মুন্না খান, চিত্র গ্রাহক এআর খোকন, মেকাপ আল-ইমরান, লাইটে জহির। ‘ভুলটা আমারই ছিল’ শিরোনামের নাটকটি খুব শীঘ্রই বেসরকারি কোনো এক টিভি চ্যানেলে প্রচার হবে।
এস