দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রতিটা মেয়ের মধ্যেই একটা করে হাসিনা রয়েছে। এভাবেই স্বৈরচার শেখ হাসিনার তোষামোদ করেছিলেন নুসরাত ফারিয়া। এ কারণে তার পতনের পর তোপের মুখে পড়েছেন এ নায়িকা। সামাজিক মাধ্যমে কটাক্ষের বন্যায় ভাসছেন তিনি।
ব্যক্তিজীবনে আওয়ামী লীগের সমর্থক নুসরাত ফারিয়া। এর জেরেই অভিনয়ের সুযোগ পেয়েছিলেন শেখ মুজিবুর রহমানের জীবনের আলোকে নির্মিত সিনেমায়। এতে তিনি অভিনয় করেছিলেন শেখ হাসিনার চরিত্রে। ফলে এই স্বৈরাচারের আরো আস্থাভাজন হয়ে ওঠেন তিনি।
হাসিনা চরিত্রের সঙ্গে মোটেই মানানসই ছিলেন না ফারিয়া। তবে হাসিনা-পন্থী হওয়ায় চরিত্রটিতে অভিনয় করতে সুযোগ পেয়ে যান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রত্যক্ষ সমর্থন করতে দেখা যায়নি ফারিয়াকে। দুয়েকটি ছবি পোস্ট করেছেন। শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনায় সমবেদনা প্রকাশ করেছেন। তবে নিজের অবস্থান পরিষ্কার করেননি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন।
ফারিয়া এখন দেশে নেই। কোথায় আছেন সেটিও জানা যায়নি। তার হাতে তেমন কোনো ছবি নেই। তাই ছুটির মেজাজে আছেন। সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন অবকাশ যাপনের কয়েকটি ছবি। এরপরই ধেয়ে আসতে শুরু করে নানা নেতিবাচক মন্তব্য।
একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন— প্রত্যেক মেয়ের মধ্যে একটা করে হাসিনা আছে, এত বড় গালি দেওয়ার জন্য আপনাকে আয়নাঘরে রাখা হবে। অপর একজন লেখেন— পালানোর বায়োপিকটা কে করবে? আরেকজন লিখেছেন— দুই টাকার নায়িকা ভেবেছে হাসিনার পা চেটে উপরে উঠবে, কিন্তু গরীবের শেখ হাসিনার সেটা হলো না।
এ রকম আরো অসংখ্য নেতিবাচক মন্তব্যে ভরে গেছে ছবির মন্তব্যের ঘর। যদিও সেসবের কোনো পাল্টা প্রতিক্রিয়া জানাননি ফারিয়া। নেটিজেনদের কটাক্ষে জেরবার হয়ে হাসিনার সঙ্গে নিজের একটি ছবিও ইনস্টাগ্রাম থেকে সরিয়ে দেন অভিনেত্রী।
এস