দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে বরাবরই সরব ছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সামাজিক মাধ্যমে পোস্ট করে নিজের অবস্থানও নিশ্চিত করেছেন। তবে বাংলাদেশে হাসিনার পতনের পর মুখ খুলেছেন তিনি।
মঙ্গলবার (৬ আগস্ট) ফেসবুকে একটি ছবি শেয়ার করে শ্রীলেখা লিখেছেন, ‘ছাত্ররা আগামীর স্বপ্ন দেখে, ধ্বংস করে না।’
তার শেয়ার করা ছবিতে লেখা ছিল, ‘আপনারা আশেপাশের মন্দির-গির্জার খেয়াল রাখুন। কোনো রাজনৈতিক দলের প্রতিশোধ নেয়ার জন্য ছাত্ররা বুলেটের সামনে বুক পেতে দেয়নি।’
উল্লেখ্য, শ্রীলেখা বাংলাদেশের বর্তমান উত্তাল পরিস্থিতিতে ছাত্রদের পক্ষ নিয়ে সামাজিক মাধ্যমে বেশ কিছু পোস্ট করেন।
অ/এস