দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশজুড়ে আলোচনায় কোটা সংস্কার আন্দোলন। এটিকে কেন্দ্র করে দেশব্যাপী হামলা, সংঘর্ষ, সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনাও ঘটেছে। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি দেশের বিনোদন অঙ্গনের তারকারাও কথা বলছেন। এবার শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে মাঠে নেমেছেন তারা।
বৃহস্পতিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে, বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন লেখা সম্বলিত ব্যানার নিয়ে রাজ পথে নামেন তারকারা। গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক- এমন স্লোগানে মুখরিত হয়ে উঠে চারপাশ। তাছাড়া বিভিন্ন গান গেয়েও নিজেদের প্রতিবাদ জানিয়েছেন তারা।
রাজপথের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতেও ছাত্রদের সঙ্গে থাকার প্রসঙ্গে কথা বলছেন দেশের একাধিক তারকারা। নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী থেকে শুরু করে সংগীতশিল্পী সবাই কথা বলছেন কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে।
এস