দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝড়ের আভাস মিলেছিল আগেই। আন্দাজ করা যাচ্ছিল, মুক্তির পর বক্স অফিসে তাণ্ডব চালাবে দক্ষিণি সিনেমা— কল্কি ২৮৯৮এডি। সেটাই হলো। প্রথম দু-দিনেই শত কোটির ক্লাবে ঢুকে পড়েছে।
সাচনিল্কের হিসাব বলছে, প্রথম দিনে ‘কল্কি’ আয় করেছে ৯৫ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৪ কোটি টাকা। এর মধ্যে ৬৪ কোটি ৫০ লাখ রুপি বা ৯০ কোটি ৯২ লাখ টাকা আয় করেছে কেবল তেলুগু সংস্করণ থেকেই। হিন্দি সংস্করণে ২৪ কোটি রুপি তথা ৩৪ কোটি টাকা আয় করেছে।
দ্বিতীয় দিনে সিনেমাটি আয় করেছে ৫৪ কোটি রুপি বা ৭৬ কোটি টাকা। এর মধ্যে তেলেগু থেকে আয় ২৫ কোটি ৬৫ লাখ রুপি। যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ৩৬ কোটি ১৫ লাখের বেশি। আর হিন্দি সংস্করণ থেকে আয় ২২ কোটি ৫০ লাখ রুপি তথা প্রায় ৩১ কোটি ৭১ লাখ টাকা।
সবমিলিয়ে দুই দিনে কল্কির আয় ১৪৯ কোটি ৩০ লাখ রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ২১০ কোটি ৪৫ লাখ টাকার ওপরে।
সারাবিশ্বের পাঁচ হাজার ৬০০ এবং ভারতের তিন হাজার ৫০০ সিনেমা হলে ২৭ জুন মুক্তি পায় নাগ অশ্বিন পরিচালিত সিনেমাটি। এটি নির্মাণে ব্যয় হয় ৬০০ কোটি রুপি বা ৮৪৫ কোটি টাকা। মুক্তির আগেই ভারতে ১৯ লাখ টিকিট বিক্রি হয়। অগ্রিম বুকিং থেকেই বক্স অফিসে ৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলে—কল্কি।
হিন্দুধর্ম অনুসারে কল্কি হলেন বিষ্ণুর দশম অবতার, যিনি কলিযুগের অবসান ঘটাবেন। এই পুরাণ অবলম্বনে কল্পবিজ্ঞানের ছায়ায় সিনেমাটি নির্মাণ করা হয়েছে। এতে প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি।
এস