দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায় খ্যাত ভারতীয় অভিনেত্রী হিনা খান একটি দুঃসংবাদ প্রকাশ করার পরই শিরোনাম হয়েছেন। অভিনেত্রী তার মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন তিনি স্তন ক্যান্সারে আক্রান্ত।
হিনা জানিয়েছেন তার স্তন ক্যান্সারের তৃতীয় ধাপ ধরা পড়েছে। ইন্সটাগ্রামে একটা নোটে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি লিখেছেন, এই মুহূর্তে ভালো আছেন। শিগগিরিই তার চিকিৎসা শুরু হবে। তিনি সুস্থ হতে দৃঢ়প্রতিজ্ঞ।
পোস্টটিতে লেখা ছিল, আমি হিনা খান, যারা আমাকে ভালবাসেন এবং কেয়ার করেন তাদের একটি গুরুত্বপূর্ণ খবর জানাতে চাই। আমার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে, যা তৃতীয় স্টেজে রয়েছে। যদিও এটা অনেক কঠিন কিন্তু আমি সবাইকে জানাতে চাই আমি ভালো আছি। আমি ক্যান্সার মোকাবিলায় দৃড়প্রতিজ্ঞ। আমার চিকিৎসা ইতোমধ্যে শুরু হয়েছে। আমি সম্পূর্ণ সুস্থ হয়ে আরো শক্তিশালী হয়ে উঠতে প্রয়োজনীয় সবকিছু করতে প্রস্তুত।"
তিনি আরও লিখেছেন, "এই সময়ে আমি আমার গোপনীয়তা রক্ষার জন্য অনুরোধ করছি। আমি আপনাদের ভালবাসা, শক্তি ও আশীর্বাদকে গভীরভাবে উপলব্ধি করি। আপনাদের সহায়ক পরামর্শগুলো আমার এই যাত্রাকে আরো সহজ করবে। আমি, আমার পরিবার, আমার প্রিয়জনেরা এই কঠিন পরিস্থিতিতে শক্ত আছি। আমি বিশ্বাস করি যে আমি আপনাদের প্রার্থনা, আশীর্বাদ এবং ভালবাসায় ক্যনাসার মোকাবিলা করবো এবং সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবো। আমাকে আপনাদের প্রার্থনা ও ভালোবাসায় রাখবেন।
হিনা খানের স্তন ক্যান্সারের খবর শুনে ভক্ত ও বিনোদন জগতে তার সহকর্মীরাও সমবেদনা জানিয়েছেন। অভিনেত্রীর এই কঠিন যাত্রায় ভক্তরা তার দ্রুত নিরাময় ও আরোগ্য লাভের কামনা করছেন।
এস