• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

কোরবানির ঈদের ৫ সিনেমা

বিনোদন ডেস্ক
  ১৫ জুন ২০২৪, ১৯:২৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এবার পাঁচ সিনেমার কোরবানির ঈদ। গেল রোজার ঈদে ঢালিউডের লেজেগোবরে পরিস্থিতি বিবেচনায় এই সংখ্যাটা আশ্বস্ত হওয়ার মতো। চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির তথ্য অনুযায়ী এখন পর্যন্ত মুক্তি নিশ্চিত করেছে— তুফান, ময়ূরাক্ষী, আগন্তুক, রিভেঞ্জ ও ডার্ক ওয়ার্ল্ড সিনেমাগুলো।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

উল্লেখিত সিনেমাগুলোর মধ্যে ‘তুফান’ সব থেকে বেশি আলোচনায় আছে। বিগ বাজেটের এই সিনেমায় প্রথমবার অভিনয় করেছেন শাকিব খান ও টলিউডের মিমি চক্রবর্তী। গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন চঞ্চল চৌধুরী ও নাবিলা। পরিচালনা করেছেন রায়হান রাফী।

এরইমধ্যে প্রকাশ পেয়েছেন ছবির টিজার ও গান। এতে শাকিবের নতুন অবতার দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। জানা গেছে, নব্বই দশকের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে সিনেমাটি। গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে ঢালিউড কিংকে।

প্রেম-প্রতারণা আর বিমান ছিনতাইয়ের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘ময়ূরাক্ষী’ সিনেমাটি। এটি পরিচালনা করেছেন রাশিদ পলাশ। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি। তার নায়ক সুদীপ বিশ্বাস দ্বীপ।

ইতোমধ্যে প্রকাশিত সিনেমাটির ফার্স্টলুক ও টিজার নজর কেড়েছে নেটিজেনদের। তাই ভালোকিছুর আশায় বুক বেঁধেছেন পরিচালক। এদিকে মুক্তি সামনে রেখে এখন প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন নির্মাতা ও শিল্পীরা।

শ্যামল মাওলা ও পূজা চেরী অভিনীত ‘আগন্তুক’ সিনেমাটি সাইকোলজিক্যাল-থ্রিলারধর্মী। ২০১৮ মুক্তি পাওয়া তামিল সিনেমা ‘রাতসাসান’র অনুকরণে নির্মিত হয়েছে এটি। পরিচালক সুমন ধর প্রকাশ্যে এ নিয়ে কিছু না বললেও, প্রকাশিত টিজারে তেমনটাই আন্দাজ করা যায়।

তবে এমন গল্পে সিনেমাটি নির্মাণ করলেও সমালোচনার মুখে পড়ছেন না পরিচালক। বরং তার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছেন নেটনাগরিকরা।

বুবলী ও রোশানকে নিয়ে গতানুগতিক অ্যাকশনধর্মী সিনেমা ‘রিভেঞ্জ’ নির্মাণ করেছেন মো.ইকবাল। পরিচালকের দাবি, এটিই হতে যাচ্ছে ঈদের সেরা ছবি। যদিও সদ্য উন্মুক্ত হওয়া ট্রেলার সেভাবে আলোচিত হয়নি। বরং সমালোচনার মুখে পড়ছেন তিনি।

সিনেমায় রোশান হাজির হচ্ছেন প্রধান চরিত্রে। বুবলী অভিনয় করেছেন পুলিশ কর্মকর্তার ভূমিকায়। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, দীপা খন্দকার, সীমান্ত প্রমুখ।

ক্রাইম-থ্রিলার ছবি ‘ডার্ক ওয়ার্ল্ডে’ অভিনয় করেছেন মুন্না খান। তিনিই এর প্রযোজক। তার সঙ্গে নায়িকা হিসেবে আছেন কলকাতার কৌশানি মুখার্জী। আর পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক।

যতটুকু জানা যায়, সামাজিক মাধ্যমে অশ্লীল ফুটেজ ছড়িয়ে প্রতারণা করে একটি চক্র। তাদের নির্মূলের অভিযান নিয়েই নির্মিত হয়েছে সিনেমাটি। পরিচালকের মতে, গল্পভিত্তিক সিনেমা হওয়ায় দর্শকের কাছে ভালো লাগবে।

রোজার ঈদে মুক্তি পেয়েছিল ১১টি সিনেমা। সেই সংখ্যা কোরবানির ঈদে নেমে এলো পাঁচে। এখন দেখার পালা, সিনেমাগুলো ব্যবসার নিরিখে কোন ছবি সবার থেকে এগিয়ে থাকে।

এস

  • কোরবানির ঈদের ৫ সিনেমা
  • তুফান
  • ময়ূরাক্ষী
  • আগন্তুক
  • রিভেঞ্জ ও ডার্ক ওয়ার্ল্ড
  • বিনোদন
এ সম্পর্কিত আরও খবর
‘বাংলাদেশকে আমি দ্বিতীয় বাড়ি মনে করি’
‘বাংলাদেশকে আমি দ্বিতীয় বাড়ি মনে করি’
মারা গেছেন দেশের খ্যাতনামা পরিচালক
মারা গেছেন দেশের খ্যাতনামা পরিচালক
আবারও গ্রেপ্তার হবেন আল্লু অর্জুন?
আবারও গ্রেপ্তার হবেন আল্লু অর্জুন?
মা হতে চলেছেন এমন খবরে যা বললেন সোনাক্ষী
মা হতে চলেছেন এমন খবরে যা বললেন সোনাক্ষী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X