দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের জমকালো প্রাক্-বিয়ের অনুষ্ঠানের রেশ যেন কাটছেই না।
১২ জুলাই মুম্বইতে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্ট। তার আগে গুজরাটের জামনগরে আর ইতালিতে বিলাসবহুল ক্রুজ় ভাড়া করে ছেলে ও হবু বৌমার জন্য প্রাক্-বিবাহ অনুষ্ঠানের বিশাল আয়োজন করে তাক লাগিয়ে দিয়েছেন মুকেশ অম্বানী ও নীতা অম্বানী!
সামনেই তাদের বিয়ে, আর তার ঠিক আগেই অনন্ত আর রাধিকাকে দুবাইয়ে ৬৪০ কোটি টাকার বাড়ি উপহার দিলেন মুকেশ-নীতা।
পাম জুমেইরাহ হলো দুবাইয়ের উত্তর দিকের একটি দ্বীপ। বহু তারকার বাড়ি আছে সেখানে। অনন্তের নতুন বাড়িও সেখানেই । তার নতুন প্রতিবেশীদের মধ্যে রয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান, ব্রিটিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম এবং তার স্ত্রী ভিক্টোরিয়া।
শোনা যাচ্ছে, সমুদ্রের ধারের ৩০০০ বর্গফুটের ওপর তৈরি এই ভিলাটি দুবাইয়ের সবচেয়ে দামি নির্মাণের মধ্যে একটি। এতে ১০টি বেডরুম, একটি স্পা ও দু’টি সুইমিং পুল আছে। যার মধ্যে একটি খোলা আকাশের নীচে। ভিলার সঙ্গে প্রাইভেট বিচও রয়েছে।

এর আগে দুবাইয়ে বাড়ি কেনা সহজ ছিল না। সম্পত্তির মালিকানা নেওয়ার ক্ষেত্রে বিদেশিদের ওপর সরকারের বেশকিছু নিষেধাজ্ঞা ছিল। যা কারও কারও ক্ষেত্রে শিথিল হয়েছে। যে সকল ভারতীয়ের ‘গোল্ডেন ভিসা’ আছে, এবার তাদের মধ্যে দুবাইয়ে বিলাসবহুল বাড়ি কেনার প্রবণতাও বাড়ছে।
এস