দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিয়ে করে যেখানে সবাই শুভেচ্ছার বন্যায় ভাসেন, সেখানে তামিম মৃধা পড়েছেন তোপের মুখে। নেটনাগরিকরা তাকে রীতিমতো ধুয়ে দিচ্ছেন। ভাবছেন, এ-ও কি সম্ভব? হ্যাঁ, এমনটাই হয়েছে। কিন্তু কেন এই তারকার বিয়ে মেনে নিতে পারছেন না তারা? চলুন ঘটনার মূলে ঘুরে আসা যাক।
চলতি বছরের শুরুতে দ্বিতীয় বিয়ে করেন তামিম। সম্প্রতি জমকালো আয়োজনের মাধ্যমে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হয়। এই আয়োজনে তিনি নিজেই গান করেন। সেই গানের কথায় ছিল—আইজকা আমি পাইছি একখান মনের মতো বৌ। এটি ছিল মূলত নতুন করে জনপ্রিয় হওয়া ‘দেওরা’ গানের প্যারোডি ভার্সন।
নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেন তামিম। মুহূর্তেই তা নেটদুনিয়ায় ভাইরাল হয়। এরপর থেকেই তোপের মুখে পড়েন তিনি। নির্লজ্জ-বেহায়া বলে তিরস্কার করছেন।
২০১৯ সালের ২৫ জুন দীর্ঘদিনের প্রেমিকা ফাইরোজ ইয়াসমিনকে বিয়ে করেছিলেন তামিম। আট বছর প্রেমের পর বিয়ে করেছিলেন তারা। যদিও বিয়ের পাঁচ বছর যেতে না যেতেই সেই বিয়ের বিচ্ছেদ ঘটে। সেই খবর গোপন থাকতেই নতুন বিয়ের খবর জানান তিনি। এতেই অবাক ভক্তরা।
তামিমের দ্বিতীয় স্ত্রীর নাম রাইসা ইসলাম। জানা যায়, তার সঙ্গে দেড় বছরের বেশি সময়েরও পরিচয়। তারপর সম্পর্কটা ভালো লাগায় গড়ায়। তবে নিজেদের মধ্যে পরিচয় ও সম্পর্কের কথা এতদিন গোপন রেখেছিলেন। চেয়েছিলেন বিয়ের পর সবাইকে জানাবেন বিষয়টি। সেটাই করলেন।
প্রথম স্ত্রীকে সহজে ভুলে গিয়ে নেচে-গেয়ে দ্বিতীয় স্ত্রীকে ঘরে তোলা মেনে নিতে পারছেন না নেটিজেনরা। তাদের দাবি, পারিবারিক শিক্ষার অভাবেই একজনের জীবন নষ্ট করে আরেকজনকে নিয়ে ঘর বেঁধেছেন।
যদিও দ্বিতীয় বিয়েকে সৃষ্টিকর্তার নিঁখুত পরিকল্পনা বলছেন তামিম। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
তামিম মূলত একজন গায়ক। একটি গানের প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পান তিনি। এ ছাড়া বিভিন্ন হাস্যরস ভিডিও তৈরি করতেন। যা ইউটিউবে প্রকাশ করতেন। ২০১৫ ভালোবাসা দিবসের নাটকে অভিনয়ের সুযোগ হয় এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।
এস