দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রক্ষণশীলতার খোলস থেকে আস্তে আস্তে বের হয়ে আসছে সৌদি আরব। নারীদের গাড়ি চালানো, মাঠে বসে খেলা দেখা ও সিনেমা হল চালুর অনুমতির পর এবার ‘নাইট ক্লাব’ চালু করেছে দেশটি।
ক্লাবটির নাম ‘বিস্ট হাউস’। তবে এর সদস্য হতে হলে মানতে হবে বেশ কিছু নিয়ম কানুন। সেইসঙ্গে গুনতে হবে মোটা অংকের টাকা।
সৌদির এই নাইট ক্লাবে অত্যন্ত বিলাসবহুল ইন্টেরিয়র তৈরি করা হয়েছে। যাবতীয় বিধিনিষেধ ভেঙে এখানে ঢুকতে দেওয়া হবে নারীদেরও। যদিও মদ একেবারে নিষিদ্ধ। তবে এই পাবলিক ক্লাবে আগত অতিথিরা মদের পরিবর্তে মকটেল পান পারবেন। দেশটিতে ১৯৫০ সাল থেকে অ্যালকোহল ব্যবহার নিষিদ্ধ।
ক্লাবে বিলাসবহুল সুযোগ সুবিধা আছে। রয়েছে কয়েকটি স্টুডিও। একটি ডাইনিং এরিয়াও তৈরি করা হয়েছে। ডিজে ও সংগীত প্রয়োজকও আছেন। যা এই গোটা নাইট ক্লাবটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। কর্তৃপক্ষ বলছে, এটি ক্রমেই শিল্প ও সংগীতের কেন্দ্র হয়ে উঠবে।
সৌদি আরব পর্যটনের উন্নয়নে বিদেশিদের আমন্ত্রণ জানাচ্ছে। এই নাইট ক্লাবটি বিদেশি পর্যটকদের পছন্দের অন্যতম জায়গা। কারণ এতদিন দেশটির কোথাও বিদেশিরাও পার্টি করতে পারতেন না। এই পদক্ষেপটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি আরবের ভিশন ২০৩০ পরিকল্পনার অংশ।
এস