দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নস্ট্যালজিয়ায় ভাসছেন সংগীতপ্রেমীরা। উপলক্ষ নন্দিত ব্যান্ড ওয়ারফেজ। নব্বই দশকে মুগ্ধতা ছড়ানো ‘অবাক ভালোবাসা’ এই সময়ে এসে মায়া ছড়াচ্ছে। সামাজিক মাধ্যমে চলছে আলোচনা।
নতুন মোড়কে আসা ভীষণ জনপ্রিয় এই গানটি গেয়েছেন দুই সময়ের দুই কণ্ঠশিল্পী বাবনা করিম ও পলাশ নূর। এটির কথা ও সুর বাবনা করিমের। ওয়ারফেজের চার দশক পূর্তি উপলক্ষে বিশেষ চমক দিয়েছে কোক স্টুডিও বাংলা।
বাবনা করিম ওয়ারফেজ ছেড়েছেন বহুদিন। এই গানের মাধ্যমে পুরোনো ডেরায় ফিরলেন তিনি। আবার জয় করলেন অনুরাগীদের মন।
সাত মিনিট দৈর্ঘ্যের গানটির ভিডিও নির্মাণেও মুগ্ধতার ছাপ পাওয়া গেল। নীলাভ-রূপালি আলোয় সাজানো সেট যেন কোনো সমুদ্রসৈকত; যেখানে আছড়ে পড়ছে ঢেউ, আকাশময় লক্ষ তারকার মেলা।
গানটির সংগীতায়োজনেও নতুনত্ব আনা হয়েছে। ব্যান্ডের সঙ্গে কোক স্টুডিওর টিম সমন্বিত হয়ে কাজটি করেছে। জালালের বাঁশি, স্বেতেকু ব্যানার্জির সেতার আর শান্তনুর সান্তুরে গানটি যেন ভিন্ন মাত্রা পেয়েছে।
বাংলা রক মিউজিকের একটি মাইলফলক হিসেবে পরিচিত অবাক ভালোবাসা গানটি প্রথম প্রকাশিত হয় ১৯৯৪ সালে। বাংলাদেশে রক মিউজিকের পথিকৃৎ হিসেবে প্রায় চার দশক ধরে এই ঘরানার সংগীতকে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ওয়ারফেজ।
বাবনা করিম পেশায় প্রকৌশলী। তবে নিজেকে ‘পার্ট টাইম মিউজিশিয়ান’ হিসেবে পরিচয় দেন। ওয়ারফেজের হয়ে বিখ্যাত কয়েকটি গানের গীতিকার, সুরকার ও ভোকাল হিসেবে কাজ করেছেন তিনি।
এস