• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

অভিনেত্রী লায়লা খান হত্যাকাণ্ডে সৎবাবার মৃত্যুদণ্ড

বিনোদন ডেস্ক
  ২৫ মে ২০২৪, ১২:৩২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

১৩ বছর আগের ঘটনা। ২০১১ সালের ফেব্রুয়ারি মাস। পরিবারের পাঁচ সদস্যসহ নিখোঁজ হন বলিউড অভিনেত্রী লায়লা খান। এক বছর পর মহারাষ্ট্রের ইগতপুরিতে অবস্থিত নিজেদের একটি খামারবাড়ির মাটি খুঁড়েই তাদের পচাগলা মরদেহগুলো উদ্ধার করা হয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

আলোচিত এই হত্যাকাণ্ডের দায়ে ২৪ মে মুম্বাইয়ের একটি দায়রা আদালত লায়লা খানের মায়ের তৃতীয় স্বামী পারভেজ তাককে মৃত্যুদণ্ড দিয়েছেন। এর আগে ৯ মে একই আদালত ওই হত্যাকাণ্ডের ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করেছিলেন।

ভারতীয় গণমাধ্যমের খবর, নিখোঁজ হওয়ার আগে লায়লা ও তার পরিবারের সদস্যদের ইগতপুরিতে পারভেজ তাকের সঙ্গেই সর্বশেষ দেখা গিয়েছিল। লায়লা ছাড়া নিহত অন্যদের মধ্যে ছিলেন তার মা শেলিনা, ৩২ বছর বয়সী বড় বোন আজমিনা, ২৫ বছর বয়সী যমজ ভাইবোন জারা ও ইমরান এবং তার খালাতো বোন রেশমা।

ঘটনাটি তদন্ত করতে গিয়ে পুলিশের সন্দেহ ছিল—মুম্বাইয়ের ওশিওয়ারায় অবস্থিত একটি ফ্ল্যাট ও একটি দোকান, মিরা রোডের আরেকটি ফ্ল্যাট এবং ইগতপুরির খামারবাড়িসহ গয়না, নগদ অর্থ ও সম্পত্তি দখল করার জন্য পারভেজই তাদের খুন করেছেন। লায়লার মা শেলিনার দ্বিতীয় স্বামী আসিফ শেখও অভিযোগ করেছিলেন, লায়লা ও তার বোনদের পতিতাবৃত্তিতে ঠেলে দিতে চেয়েছিলেন পারভেজ তাক।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের এক বছর আগে ২০১০ সালে আজমিনা, রেশমা ও জারা দুবাই গিয়ে পারভেজ তাকের সঙ্গে কাজ করেছিলেন। কিন্তু তারা ভারতে ফিরে যাওয়ার পর তার সঙ্গে উপার্জনের অর্থ ভাগাভাগি করতে অস্বীকার করেন। এ ঘটনার জের ধরে পারভেজের সঙ্গে ওই পরিবারের সম্পর্ক খারাপ হয়ে যায়।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, উপার্জনের ভাগ না দেওয়ার ঘটনাটি পারভেজকে অসন্তুষ্ট করেছিল। তাই তিনি লায়লার পরিবারকে পুরোপুরি শেষ করে দেওয়ার জন্য একজন পলাতক আসামির সঙ্গে পরিকল্পনা করেন। সেটি বাস্তবায়নের জন্য তারা ইগতপুরিতে অবস্থিত খামারবাড়িটিকেই বেছে নেন। সে অনুযায়ী, পলাতক আসামি শাকির হুসেন ওয়ানিকে ইগতপুরির খামারবাড়িতে প্রহরী হিসেবে নিয়োগ করেন পারভেজ।

২০১১ সালের ৭ ফেব্রুয়ারি লায়লাসহ পরিবারের সবাই, এমনকি পারভেজ তাকও ইগতপুরির খামারবাড়িতে অবস্থান করছিলেন। এ সময় লায়লার মা শেলিনার সঙ্গে পারভেজের ঝগড়া হয় এবং পারভেজ একটি ভোঁতা অস্ত্র দিয়ে শেলিনাকে আঘাত করলে তার মৃত্যু হয়। পরিবারের অন্য সদস্যরা সাহায্যের জন্য ছুটে এলে সেই প্রহরীর সহায়তায় পারভেজ বাকি পাঁচ ভাইবোনকেও ছুরি ও রড দিয়ে হত্যা করেন। পরে সবার মরদেহ কম্পাউন্ডে পুঁতে দেওয়া হয় এবং প্রমাণ নষ্ট করার জন্য বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

২০১২ সালের জুলাই মাসে ওই খামারবাড়ি থেকে ছয়জনের দেহাবশেষ উদ্ধার করে ক্রাইম ব্রাঞ্চ। গত ১৩ বছরে ৪০ জন সাক্ষীকে জেরা করার পর সম্প্রতি পারভেজকে দোষী সাব্যস্ত করেন আদালত।

লায়লা খান ব্যক্তি জীবনে বিবাহিত ছিলেন। তার স্বামীর নাম মুনির খান। তিনি বাংলাদেশে নিষিদ্ধঘোষিত জঙ্গী সংগঠন হরকাতুল জিহাদের সদস্য ছিলেন।

এস

  • লায়লা খান
  • লায়লা খান হত্যাকাণ্ডে সৎবাবার মৃত্যুদণ্ড
  • পচাগলা মরদেহগুলো উদ্ধার
  • বিনোদন
এ সম্পর্কিত আরও খবর
‘বাংলাদেশকে আমি দ্বিতীয় বাড়ি মনে করি’
‘বাংলাদেশকে আমি দ্বিতীয় বাড়ি মনে করি’
মারা গেছেন দেশের খ্যাতনামা পরিচালক
মারা গেছেন দেশের খ্যাতনামা পরিচালক
আবারও গ্রেপ্তার হবেন আল্লু অর্জুন?
আবারও গ্রেপ্তার হবেন আল্লু অর্জুন?
মা হতে চলেছেন এমন খবরে যা বললেন সোনাক্ষী
মা হতে চলেছেন এমন খবরে যা বললেন সোনাক্ষী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।