• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

কানে কেমন সময় কাটাচ্ছেন ভাবনা

বিনোদন ডেস্ক
  ২৩ মে ২০২৪, ২০:১০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফ্রান্সের কান সৈকতে চলছে ৭৭তম আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসব। অভিজ্ঞতা অর্জনের জন্যই এবারের উৎসবে যোগ দিয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সেখানে বিভিন্ন দেশের সিনেমা দেখছেন, পরিচালক ও অভিনয়শিল্পীদের সঙ্গে মতবিনিময় করছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এবার কান থেকে নতুন সিনেমায় যুক্ত হওয়ার খবর জানালেন ভাবনা। ‘জেনুবিয়া’ নামের সিনেমাটি বানাবেন বাংলাদেশি নির্মাতা জাফর ফিরোজ। এটি তার প্রথম সিনেমা।

প্রযোজনা প্রতিষ্ঠানের নিষেধাজ্ঞা থাকায় সিনেমার গল্প নিয়ে এখনই কিছু বলেননি ভাবনা। তবে জানিয়েছেন, গল্পটি তিনি শুনেছেন। ভীষণ পছন্দ হয়েছে তার। যে চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন, তা একজন অভিনয়শিল্পীর জন্য গর্বের। জেনুবিয়া নির্মিত হবে তিনটি ভাষায়। বাংলা, ইংরেজির পাশাপাশি মুক্তি দেওয়া হবে চায়নিজ ভাষায়। চলতি বছরেই শুরু হবে জেনুবিয়া সিনেমার শুটিং। পুরো শুটিং হবে মালয়েশিয়ায়।

এদিকে, ভাবনা সম্প্রতি শেষ করেছেন রাইসুল ইসলাম অনিকের ‘চারুলতা’ সিনেমার শুটিং। ঢাকার নিউমার্কেটের ফুটপাতের ব্যবসায়ীদের নিয়ে চারুলতা সিনেমার গল্প। এতে একজন চুড়ি বিক্রেতার চরিত্রে দেখা যাবে ভাবনাকে। মুক্তির অপেক্ষায় আছে তার ‘যাপিত জীবন’, ‘দামপাড়া’ ও ‘পায়েল’ নামের আরও তিনটি সিনেমা।

নতুন সিনেমার খবর ছাড়াও বর্তমান সময় বেশ কাটছে এই অভিনেতীর। প্রথমবারের মতো গেছেন কন চলচ্চিত্র উৎসবে। সেখানে তাকে প্রাণোচ্ছল-উচ্ছ্বসিত দেখা গেছে। এমনকি ব্যতিক্রমী সব পোশাকে নিজেকে সাজিয়েছেন, একেক দিন একেক রকম ডিজাইনার পোশাক পরে ভক্ত-দর্শকদের চমকে দিয়েছেন।

প্রথম দিনে কানের উৎসবস্থলে পরেছেন কালো রঙের ব্লেজার। সাধারণ সাজে স্নিগ্ধ দেখাচ্ছিল অভিনেত্রীকে। দ্বিতীয় দিনে অভিনেত্রী হাজির হন নীল রঙের ফুলেল নকশা করা গাউনে। ছিল না গয়নার চাকচিক্য। পোশাকটি তার কান লুকের বিশেষ আকর্ষণ। কারণ, সেটি অভিনেত্রীর প্রিয় পাখি কাকের আদলে নকশা করা। ফেসবুকে ছবি পোস্ট করে লিখেছেন, কান উৎসবে আমার সঙ্গে আমার কাকদের নিয়ে হাজির হয়েছি।

পাশাপাশি কালো রঙের আরেকটি গাউনে নজর কেড়েছেন অভিনেত্রী। সেই পোশাকে কালজয়ী চার অভিনেত্রী ববিতা, সুবর্ণা মুস্তাফা, মেরিল স্ট্রিপ ও অড্রে হেপবার্নের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নায়িকা। সবাই ভাবনার প্রিয় অভিনেত্রী।

শাড়িতেও অনবদ্য ভাবনা। সেখানেও আছে ভিন্নতার ছোঁয়া। শাড়ি পরেই লালগালিচায় হাটেন অভিনেত্রী। শুধু তা–ই নয়, নিজের মায়ের বিয়ের শাড়ি পরেও কান উৎসবে চমক দেখিয়েছেন অভিনেত্রী। এছাড়া ঢাকাই জামদানির সঙ্গে রিকশা পেইন্টের মোটিফে তৈরি ব্লাউজ আর নিখুঁত কারুকাজের গয়নায় অপূর্ব স্নিগ্ধতায় ভরিয়ে তুলেছেন উৎসব প্রাঙ্গণকে।

ভয়ংকর সুন্দর’ সিনেমার মধ্য দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক হয় ভাবনার। ছবিতে তার সঙ্গে অভিনয় করেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। পাশাপাশি মডেলিং ও নাটকে অভিনয় করেও জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।

এস

  • ৭৭তম আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসব
  • উৎসবে যোগ দিয়েছেন ভাবনা
  • জেনুবিয়া
  • বিনোদন
এ সম্পর্কিত আরও খবর
‘বাংলাদেশকে আমি দ্বিতীয় বাড়ি মনে করি’
‘বাংলাদেশকে আমি দ্বিতীয় বাড়ি মনে করি’
মারা গেছেন দেশের খ্যাতনামা পরিচালক
মারা গেছেন দেশের খ্যাতনামা পরিচালক
আবারও গ্রেপ্তার হবেন আল্লু অর্জুন?
আবারও গ্রেপ্তার হবেন আল্লু অর্জুন?
মা হতে চলেছেন এমন খবরে যা বললেন সোনাক্ষী
মা হতে চলেছেন এমন খবরে যা বললেন সোনাক্ষী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।