দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঈদ মানেই প্রেক্ষাগৃহে নতুন সিনেমা। এরইমধ্যে মুক্তির ঘোষণা দিয়েছে ‘তুফান’, ‘জংলি’, ‘এশা মার্ডার’ নামের সিনেমাগুলো। সেই ধারাবাহিকতায় এবার মুক্তির মিছিলে যোগ হয়েছে বহুল প্রতীক্ষিত ‘ময়ূরাক্ষী’।
সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পাবে অনানুষ্ঠিকভাবে বিষয়টি শোনা গিয়েছে এতোদিন। শনিবার (১১ মে) এর একটি পোস্টার প্রকাশ করেন নির্মাতা রাশিদ পলাশ। তাতেই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন ‘ময়ূরাক্ষী’ ঈদুল আজহাতেই আসবে।
গোলাম রাব্বানী গল্প ও চিত্রনাট্যে ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন ববি-দীপ জুটি। প্রেম আর প্রতারণার গল্পের এই চলচ্চিত্রটি একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মাণ করা হয়েছে।
নির্মাতা বলেন, এরই মধ্যে ছবিটি মুক্তি দেওয়ার জন্য কয়েকটি তারিখ আমরা নির্ধারণ করেছিলাম। কিন্তু সময়গুলো ঠিক ছবিটির জন্য পারফ্যাক্ট মনে হচ্ছিল না। ঈদে সবাই একটা ফেস্টিভ মুডে থাকে। তাই আমরা এই সময়টা বেছে নিয়েছি। আমরা চাই মানুষ আমাদের সিনেমাটা দেখুক।
সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন- সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, মিতুল, কস্তূরী চৌধুরীসহ আরও অনেকে।
সঙ্গীত পরিচালনা করেছেন জাহিদ নিরব এবং কণ্ঠ দিয়েছেন মুহিন খান, কোনাল, পুর্ণতা, তরসা, জাহিদ নিরব।
আজ ইন্টারন্যাশনালের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন চৌধুরী নিজাম নিশো। এর নির্বাহী প্রযোজক হিসেবে আছেন এক সময়কার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা শাহাদাৎ হোসেন লিটন।
ডিপি/