দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বেশ কিছুদিন ধরেই ছিল গুঞ্জন! স্ত্রীর সঙ্গে তার অনেক গোপন ছবিও ফাঁস হয়েছিল। তবে এবার পপতারকা জাস্টিন বিবার নিজেই আনুষ্ঠানিকভাবে জানালেন, তিনি বাবা হতে চলেছেন।
জাস্টিন ও হেইলির সুখের সংসারে আসছেনতুন সদস্য। স্ত্রীর বেবিবাম্পের ছবি পোস্ট করে অনুরাগীদের সেই সুখবর দিলেন জাস্টিন। শুধু তাই নয়, খ্রিস্টান ধর্মমতে ফাদারের সামনে ফের হেইলিকে বিয়ে করেছেন এই পপ তারকা।
এর আগে, সেলেনা গোমজের সঙ্গে দীর্ঘ ৮ বছরের সম্পর্কের পর বিচ্ছেদ ঘটে। এরপর ২০১৮ সালে মার্কিন মডেল হেইলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাস্টিন। কিন্তু বিয়ের খবর কেউই প্রকাশ্যে আনেননি। এরপর বিয়ের চার বছর পূর্তিতে সেই কথা স্বীকার করেন এই তারকা জুটি। বর্তমানে জাস্টিন বাবা হতে চলেছেন তা নিয়েই সরগরম পপসঙ্গীতের দুনিয়া।
২০২০ সালে নিজের অসুস্থতার কথা জানিয়েছিলেন জাস্টিন। এই পপ তারকার মুখের একাংশ পক্ষাঘাতে আক্রান্ত হয়। বাতিল করা হয় একাধিক কনসার্ট। তারপর থেকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন জাস্টিন।
বিবারের সঙ্গে দাম্পত্য জীবন সম্পর্কে এক সাক্ষাৎকারে হেইলি জানিয়েছিলেন, তাদের দাম্পত্যজীবন কাটছে সিনেমার মতো। তিনি আরও বলেন, জাস্টিনের সঙ্গে তার বোঝাপড়া খুব ভালো বলেই আপাতত সুখে সংসার করছেন তারা।
ডিপি/