দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসল নাম ইফতেখার রাফসান। তবে নেটদুনিয়ায় তিনি রাফসান দ্য ছোট ভাই নামে পরিচিত। খাবারের ভালো-মন্দ পর্যালোচনা তথা ফুডভ্লগিং করে পেয়েছেন তারকাখ্যাতি। পাশাপাশি ব্যবসায়ী হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। মাত্র ২৬ বছর বয়সেই পেয়েছেন এই সফলতা। বলা যায়, তিনি যেখানে হাত দিয়েছেন সেখানেই সোনা ফলেছে।
অল্প বয়সে সফলতার চূঁড়ায় পৌঁছে যাওয়া রাফসান এবার যা করলেন তা হয়তো আপনাকে খানিকটা অবাক করে দেবে। তার বাবা-মাও অবাক হয়েছেন। চমকে গিয়েছেন।
বিলাসবহুল গাড়ি উপহার দিয়ে বাবা-মাকে রীতিমতো হতবাক দিয়েছেন রাফসান। আবেগে আপ্লুত হয়ে তাদের চোখে খুশির অশ্রু।
বাবা-মাকে গাড়ি উপহার দিয়ে চার বছর আগে দেখা স্বপ্নপূরণ করলেন রাফসান। তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিও থেকে এ তথ্য জানা যায়।
ভিডিওতে দেখা যায়, টানা দুইবার বিভিন্ন মডেলের গাড়ি কেনার কথা বলে মজা করে বাবা-মা এবং ভাইকে চমকে দেয়ার চেষ্টা করেন রাফসান। তবে আসল আকর্ষণ বাবা-মার জন্য কেনা একটি বিলাসবহুল জার্মান ‘অডি’ গাড়ি, তাদেরই গ্যারেজে আগে থেকেই সাজিয়ে প্রস্তুত করে রাখা হয়। ছেলের এমন উপহার পেয়ে বাবা-মা আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি নিজেও এই উপহার দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে ভিডিওতে কথার খেই হারিয়ে ফেলছিলেন বারবার।
ভিডিওতে রাফসান জানান, প্রায় চার বছর আগে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনারত অবস্থায় তাদের গাড়িটি বিক্রি করে দেয়া হয়। তখন থেকেই বাবা-মাকে নিজের টাকায় একটি বিলাসবহুল গাড়ি দিয়ে অবাক করে দেয়ার এক প্রচণ্ড জেদ কাজ করে তার ভেতর। এজন্য যে কোনো ধরনের পরিশ্রম এবং কষ্ট করার জন্য প্রস্তুত ছিলেন তিনি।
ইউরোপ-আমেরিকায়ও এ গাড়ি বিলাসবহুল হিসেবে দেখা হয়। বাংলাদেশেও খুব কম মানুষের কাছে এ গাড়ি আছে। দেশের বাজারে এই গাড়ির মূল্য দুই কোটি টাকার ওপরে। কেবলমাত্র কনটেন্ট বানিয়ে এত দামি গাড়ি কেনা চাট্টিখানি কথা নয়। কিন্তু রাফসান পেরেছেন।
রাফসানের জীবনের আরও অনেক গল্প আছে। পরে কোনো একসময় অনুসারীদের সেসব কথা জানাবেন বলে জানান তিনি। তবে স্বপ্নপূরণের জন্য কোনো প্রকার অজুহাত না দেয়ার পরামর্শ দেন এই কনটেন্ট ক্রিয়েটর।
এস