দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বিতীয় সংসারের ইতি টেনেছেন মাহিয়া মাহি। আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন না হলেও স্বামী রকিব সরকারের সঙ্গে একসঙ্গে থাকছেন না তিনি।
বিচ্ছেদের পর মাহিকে নিয়ে চলছে নানা সমালোচনা। বারবার সংসার ভাঙার কারণে নেটিজেনরা তার চরিত্র নিয়ে কথা বলছেন।
এসবের মধ্যেই মাহিকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন রকিব। জানান, এ নায়িকা কুফরি দ্বারা আক্রান্ত। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘এক জ্বীন সাধিকার কাছে প্রায় তিন বছর পূর্বে বন্দি হয়ে তার মনমর্জি মতো চলতে গিয়ে অধিকাংশ সময় নির্ঘুম সারারাত কাটিয়েছি। আর নিজের প্রতি কোনো যত্ন নেওয়ার সুযোগ না পাওয়ায় নানা অসুখ শরীরে বাসা বেঁধেছে। তাই ব্যাংককে চিকিৎসার জন্য অবস্থান করছি। এই তিন বছরে অনেকের মনে কষ্ট দিয়েছি হয়তো ইচ্ছার বিরুদ্ধে। দয়া করে কেউ আমাকে অভিশাপ দেবেন না। দোয়া চাই।
আরও জানান যে, তিনি শক্ত দলিল ছাড়া কথা বলেন না। এরপর রকিব আরও একটি স্ট্যাটাসে লেখেন, ‘মাহি দীর্ঘদিন কুফরি দ্বারা আক্রান্ত। মাহিকে নিয়ে কেউ বাজে কথা বইলেন না প্লীজ। আমি অনেক কষ্ট পাই। একসাথে না থাকলেও আমি ভালোবাসি ফারিশের মা হিসেবে। তার সম্মান অনেক ঊর্ধ্বে।’
কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন মাহি। নায়িকা নিজেই এ খবর জানিয়েছেন।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। এর কয়েক বছর পরেই ২০২০ সালে মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিচ্ছেদের কথা জানান তিনি। পরে ২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি।
আর