দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মৃত্যুর মুখ থেকে ফিরলেন ভারতের ‘জাতীয় ক্রাশ’ রাশমিকা মান্দানা। মাঝ আকাশেই হয়েছিল বিপত্তি। অভিনেত্রী নিজেই জানিয়েছেন এই চাঞ্চল্যকর খবর। তাও আবার হাসিমুখে ছবি পোস্ট করে।
ব্যাপারটা খোলাসা করেই বলা যাক। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি ছবির কোলাজ পোস্ট করেছেন রাশমিকা। একটিতে তার সঙ্গে শ্রদ্ধা দাসকে দেখা যাচ্ছে। হাসিমুখেই ক্যামেরার সামনে পোজ দিয়েছেন দুই নায়িকা।
এই ছবির নিচেই আবার আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, দুজনের পা সামনের সিটে ঠেকানো। যেন সেখানে পা রেখেই নিজেদের ভারসাম্য বজায় রেখেছিলেন তারা। ছবিতে রাশমিকা লিখেছেন, ‘আপনাদের জানিয়ে রাখি, আজ আমরা মৃত্যুর মুখ থেকে ফিরলাম!’
ভারতীয় গণমধ্যমের খবর বলছে, মুম্বাই থেকে হায়দরাবাদে যাচ্ছিলেন রাশমিকা-শ্রদ্ধা। ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবেমাত্র তাদের বিমান ছেড়েছিল। আচমকা ফ্লাইটে কিছু সমস্যা দেখা দেয়। প্রায় ৩০ মিনিট পরে আবার বিমানবন্দরে ফ্লাইট ফিরিয়ে আনা হয়। গোটা এই সময়টায় বেশ উদ্বিগ্ন ছিলেন যাত্রীরা। কিন্তু নিরাপদে বিমানবন্দরে ফিরেই বোধহয় হাসি ছড়িয়ে যায় তাদের মুখে।
আর