দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিজের বয়স নিয়ে খোলামেলা কথা বললেন স্বস্তিকা মুখার্জী। জানালেন ভয়ের কথা। কী সেই ভয়? চলুন জেনে নেওয়া যাক।
সম্প্রতি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে বাংলাদেশে এসেছেন স্বস্তিকা। বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের বেগম ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে ছিল তার সিনেমার প্রদর্শনী। যেখানে হাজির ছিলেন তিনি।
সেখানেই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এই নায়িকা বলেন, ‘আমার ৪৩ বছর বয়স হয়েছে, এমনিতেই বয়স বাড়লে একটু ভয় লাগে। মন খারাপ লাগে এই ভেবে যে, মনে হয় মানুষের ভালোবাসা বুঝি এই একটু কমে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে এসে সেই ধারণাটা আমার মন থেকে মুছে গেছে।’
দেশের দর্শকদের প্রতি ভালোবাসা জানিয়ে এসময় স্বস্তিকা আরও বলেন, ‘সারা বছর ধরে সোশ্যাল মিডিয়াতে আপনারা যে ভালোবাসা দেন, এটা আমার জন্য বিশাল প্রাপ্তি। ঢাকায় এসে যেখানেই যাচ্ছি, এতো ভালোবাসা পাচ্ছি, এতো উন্মাদনা দেখছি।’
তিনি বলেন, “ফেসবুকে ঢাকার দর্শকদের অনেকেই বলেছিলেন, ‘বিজয়ার পরে’ ছবিটি প্রদর্শনীর সময় যেন বাংলাদেশি শাড়ি পরে আসি। দেখুন, আমি বাংলাদেশে শাড়ি পরেই আসলাম। আপনাদের সবাইকে ভালোবাসা।”
সিনেমায় মৃণায়ী চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা। তিনি ছাড়া এতে আরও অভিনয় করেছেন মমতা শঙ্কর ও দীপঙ্কর।
আর