• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

প্রতিজ্ঞা করেও ধূমপান ছাড়তে পারছেন না স্বস্তিকা মুখার্জী

বিনোদন ডেস্ক
  ১৮ জানুয়ারি ২০২৪, ১৩:০৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
স্বস্তিকা মুখার্জী । ছবি: ফেসবুক
স্বস্তিকা মুখার্জী । ছবি: ফেসবুক

ধূমপান ত্যাগ করা অন্যতম কঠিন কাজের একটি। তবুও অনেকে চেষ্টা করেন। কেউ সফল হন, কেউ হন ব্যর্থ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বছরের শুরুতে ধূমপান ছাড়ার কঠিন এক সিদ্ধান্ত নিলেন স্বস্তিকা মুখার্জী। ভারতীয় গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন তিনি।

এক সাক্ষাৎকারে নতুন বছরের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে স্বস্তিকা বলেন, ‘এখন সব বছরই আর পাঁচটা বছরের মতো। ছোটবেলায় খুব রেজ্যুলেশন নিতাম। নখ খাব না, ফাস্ট ফুড খাব না। এ বছর ভেবেছি সিগারেট খাব না। তিন দিন পেরেছি, একদিন পারিনি। পরের দিন আবার খুব সচেতন হয়ে নতুন করে চেষ্টা শুরু করলাম। শেষ দুদিন খাইনি। আজ সকালে একটা খেয়ে ফেলেছি। এভাবেই যুদ্ধ করতে করতে পেরে যাব আশা করি।’

দর্শক-ভক্ত সবাই জানেন, টলিউডের সীমানা ছাড়িয়ে স্বস্তিকা এখন বলিউডের নিয়মিত মুখ। বেশ কয়েকটি আলোচিত, বড় প্রজেক্টে কাজ করেছেন। প্রশংসাও পেয়েছেন ঢের। নতুন বছরেও সেই মুখরতা থাকবে বলে জানালেন অভিনেত্রী।

স্বস্তিকা বলেন, ‘হিন্দিতে প্রায় চারটি কাজ ‌এ বছর মুক্তি পাওয়ার কথা। এগুলো সব আগে করেছি। কিন্তু আমাদের এখানে (কলকাতা) যত তাড়াতাড়ি শুট শেষ হয়ে একটা ছবি মুক্তি পায়, মুম্বাইয়ে তা হয় না। কারণ, ওরা পোস্ট প্রোডাকশনে অনেকটা সময় নেয়।’

এদিকে থার্টিফার্স্ট নাইটে প্রাক্তন দুই প্রেমিক সৃজিত মুখার্জী ও পরমব্রতর সঙ্গে উদযাপন করেছেন স্বস্তিকা। সেই ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়তেই ট্রলের শিকার তিনি।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আগে ফিসফিস করে বলত, এখন সমাজমাধ্যমে জোর গলায় বলে। এসব নিয়ে আমি ব্যস্ত হই না। এই তো আমি নববর্ষের পার্টির পর সৃজিত (মুখোপাধ্যায়) আর পরমের (পরমব্রত চট্টোপাধ্যায়) সঙ্গে একটা ছবি দিয়ে লিখেছিলাম, প্রাক্তন বলে কিছুই হয় না। কারণ, আমরা তো বলি পাঁচ-ছয় বছর বিয়ে হলে স্বামী-স্ত্রীও ভাই-বোন হয়ে যায়। আর ১৫ বছরে প্রাক্তন কি প্রাক্তনই থেকে যাবে? একই জায়গায় কাজ করি সবাই। তাদের ভালো-মন্দের মধ্যে মিশে আছি আমিও। অনেক বছর হয়ে গেলে কোনো ব্যক্তির মন্দগুলো আর মনে থাকে না। পরম বা সৃজিত যেই হোক, তাদের কথা যখন ভাবি, আমার কিন্তু ভালোগুলোই মনে পড়ে। খারাপ মনে রাখলে আমাদেরই ক্ষতি। তিক্ততা জিইয়ে রেখে কী লাভ! পরমের কথা ভাবলে, ওর সঙ্গে কাটানো ভালো সময়টাই মনে পড়ে। সেই জন্য হয়ত সেদিন বাড়ি ফেরার সময় ওকে জড়িয়ে ধরে বলতে পারলাম যে, ভালো থাকিস।’

কলকাতায় ‘নিখোঁজ’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন এবং দেবের সঙ্গে ‘টেক্কা’ সিনেমার কাজ রয়েছে তার হাতে। এছাড়া ঢাকায়ও একটি প্রজেক্টে যুক্ত হয়েছেন স্বস্তিকা। সে বিষয়ে বললেন, ‘বাংলাদেশে অনেক দিন ধরে কাজ করার ইচ্ছা। একটা কাজের কথা চলছিল সেই কোভিডের সময় থেকে। এবার শেষমেশ হচ্ছে। সেটার কাজেই এপ্রিলে যাব ঢাকায়।’

আগেই জানা গেছে, ঢাকার কামরুল ইসলাম রিফাতের পরিচালনায় ‘ওয়ান ইলেভেন’ সিনেমায় অভিনয় করবেন স্বস্তিকা। এতে তার সঙ্গে দেখা যাবে গুণী অভিনেতা আফজাল হোসেনকে। ধারণা করা হচ্ছে, সেই ছবির জন্যই এপ্রিলে ঢাকায় আসবেন অভিনেত্রী।

আর

  • স্বস্তিকা মুখার্জী
এ সম্পর্কিত আরও খবর
পতিতা বললে সম্মানিতবোধ করেন স্বস্তিকা
পতিতা বললে সম্মানিতবোধ করেন স্বস্তিকা
বয়স বাড়লে একটু ভয় লাগে: স্বস্তিকা মুখার্জী
বয়স বাড়লে একটু ভয় লাগে: স্বস্তিকা মুখার্জী
গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে শর্মিলা, মমতা ও স্বস্তিকার সাক্ষাৎ
গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে শর্মিলা, মমতা ও স্বস্তিকার সাক্ষাৎ
হঠাৎ ঢাকায় কেন স্বস্তিকা মুখার্জী
হঠাৎ ঢাকায় কেন স্বস্তিকা মুখার্জী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।