দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। আজ বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান একাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
ঢাকা-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস। তিনিও শপথ নিয়েছেন।
শপথ নিতে গিয়ে সংসদ সদস্য ফেরদৌস বলেন, ‘আমার ওপর যে বিশ্বাস আস্থা দল ও ভোটারসহ এলাকাবাসী রেখেছেন, তার প্রতিদান যেন দিতে পারি। কোনো কাজ বিঘ্নিত না হয় সে চেষ্টাই করে যাব।’
এদিকে দুপুর ১২টায় আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম সভা অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনে সরকারি দলের ওই বৈঠক হওয়ার কথা রয়েছে।
বৈঠকে সংসদীয় দলের নেতা নির্বাচন করা হবে। সংসদীয় দলের নেতা নির্বাচনের বিষয়টি চিঠি দিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে জানানো হবে। এরপর রাষ্ট্রপতি আহ্বান জানালে নতুন সরকার শপথ নেবে। আগামীকাল বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভার শপথ নেওয়ার কথা।
আর